Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এস ৪০০-এর জন্য মিসাইল কিনতে রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি টাকার চুক্তি করছে নয়াদিল্লি

এস ৪০০-এর জন্য মিসাইল কিনতে রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি টাকার চুক্তি করছে নয়াদিল্লি

Online Desk অক্টোবর 22, 2025
s-400.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমে কার্যত মুগ্ধ ভারতের নিরাপত্তা কর্মকর্তারা। এই পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও মিসাইল কিনতে চলেছে নয়াদিল্লি। তার জন্য মস্কোর সঙ্গে ১০ হাজার কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাঁচ থেকে ছয়টি যুদ্ধবিমান এবং একটি গুপ্তচরবিমান নামাতে সক্ষম হয়েছিল এস ৪০০। ভারতীয় বায়ুসেনা একে ‘গেম চেঞ্জার’ বলেই মনে করছে। এর কার্যকারিতা প্রমাণ হয়ে যাওয়ায় এর চাহিদা তুঙ্গে উঠেছে। বায়ুসেনার এক কর্তা জানিয়েছেন, ‘রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব তৈরি হয়েছে। মস্কোর সঙ্গে প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে।’ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে। দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এর ফলে ভারত আরও কৌশলগত ভাবে আরও গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। দেশকে বাড়তি সুবিধা দেবে ভবিষ্যতে যেকোনও হুমকি মোকাবিলার ক্ষেত্রে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছিলেন, ভারতও আকাশসুরক্ষার স্বার্থে নিজস্ব ব্যবস্থা তৈরি করবে। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, আগামী ১০ বছরের মধ্যেই সেই কবচ তৈরি করা হবে। আকাশসুরক্ষা প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মিশন সুদর্শন চক্র’। গত বছর রাশিয়া সফরে গিয়ে এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়টি তুলেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Post Views: 134

Continue Reading

Previous: শিয়ালদা-ক্যানিং রুটে ট্রেনে আগুন; যাত্রীদের মধ্যে আতঙ্ক
Next: ইন্দোরে হিংগোট যুদ্ধে ভয়াবহ অগ্নিকান্ড; আহত ৩০ জনের বেশি

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.