Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ইন্দোরে হিংগোট যুদ্ধে ভয়াবহ অগ্নিকান্ড; আহত ৩০ জনের বেশি

ইন্দোরে হিংগোট যুদ্ধে ভয়াবহ অগ্নিকান্ড; আহত ৩০ জনের বেশি

Online Desk অক্টোবর 22, 2025
hingot-war.png

ওঙ্কার ডেস্ক: দিপাবলির পরদিন মধ্যপ্রদেশের ইন্দোর জেলার গৌতমপুরা এলাকায় ফের রক্তক্ষয়ী রূপ নিল ঐতিহ্যবাহী ‘হিংগোট যুদ্ধ’ উৎসব। শতাব্দীপ্রাচীন এই উৎসবে মঙ্গলবার অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতাল থেকে গুরুতরদের ইন্দোর শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবছর দীপাবলির পরদিন গৌতমপুরা অঞ্চলে অনুষ্ঠিত হয় এই বিশেষ উৎসব। স্থানীয়দের দাবি, প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহ্য এটি। হিংগোট নামের এক প্রকার শুকনো ফলের খোলের মধ্যে গানপাউডার ভরে তা জ্বালিয়ে প্রতিপক্ষ দলের দিকে নিক্ষেপ করা হয়। একে একপ্রকার প্রতীকী যুদ্ধ হিসেবে ধরা হয়। উৎসবটি দুই দলে ভাগ হয়ে অনুষ্ঠিত হয় ‘তুরা’ ও ‘কলঙ্গি’। দুই পক্ষ একে অপরের দিকে জ্বলন্ত হিংগোট ছুড়ে লড়াই চালায়, আর দর্শকরা পাশে দাঁড়িয়ে উৎসব উপভোগ করেন।
তবে এই বিপজ্জনক রীতির কারণে প্রতিবছরই ঘটে দুর্ঘটনা। এবারও তার ব্যতিক্রম হল না। পুলিশের সূত্রে খবর, এবারের লড়াই চলাকালীন অসংখ্য হিংগোট জনতার মধ্যে পড়ে বহু মানুষ দগ্ধ হন। স্থানীয় প্রশাসন উৎসবের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেও, বিশাল জনসমাগম ও তীব্র উন্মাদনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ইতিহাসবিদদের মতে, মুঘল যুগে সংঘটিত এক যুদ্ধের স্মৃতিতে এই ‘হিংগোট যুদ্ধ’-এর সূচনা হয়েছিল। তবে যুগের পর যুগ পেরিয়ে এই ঐতিহ্য এখন প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক বছর আগেও এই উৎসবে অংশ নেওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর উৎসবটি নিষিদ্ধ করার দাবি উঠেছিল, এমনকি মধ্যপ্রদেশ হাইকোর্টেও মামলা দায়ের করা হয়। কিন্তু স্থানীয়দের আবেগ ও ধর্মীয় বিশ্বাসের কারণে আজও উৎসবটি বন্ধ করা যায়নি।
প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আগামী বছর এই উৎসবের আয়োজন নিয়ে পুনর্বিবেচনা করা হতে পারে। তবে স্থানীয়দের একাংশের বক্তব্য, এই যুদ্ধ তাঁদের সংস্কৃতির অঙ্গ, তাই হঠাৎ তা বন্ধ করা সম্ভব নয়।

Continue Reading

Previous: এস ৪০০-এর জন্য মিসাইল কিনতে রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি টাকার চুক্তি করছে নয়াদিল্লি
Next: ফের সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে চলেছে কোন কোন জেলা?

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.