Skip to content
মার্চ 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলা অসম সীমান্তের সংকোশ থেকে ২৩ লক্ষ ৫৬ হাজার টাকার জাল নোট উদ্ধার

বাংলা অসম সীমান্তের সংকোশ থেকে ২৩ লক্ষ ৫৬ হাজার টাকার জাল নোট উদ্ধার

Online Desk এপ্রিল 7, 2024
3.png

নিজস্ব প্রতিনিধি, বক্সিরহাটঃ লোকসভা ভোটের আগে বক্সিরহাট অসম সীমান্ত থেকে উদ্ধার হল ২৩ লক্ষাধিক টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর, সংকোশ এলাকায় অসম নম্বরের একটি গাড়িতে তল্লাশি করার সময় উদ্ধার হয় প্রচুর পরিমানে জাল ৫০০ টাকার নোট। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হইয়েছে আরও ৪৬টি আসল ৫০০ টাকার নোট। ঘটনায় গ্রেফতার মোট তিন জন। ধৃতদের মধ্যে অসমের একজন এবং ছত্তিশগড়ের দু জন যুবক।
বক্সিরহাট পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সামনে লোকসভা ভোট, অসম-বাংলা সীমানায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। সংকোশ এলাকায় একটি অসম নম্বরের গাড়ি আটক করে তল্লাশি চলান হয়। গাড়িতে থাকা একটি ব্যাগের ভিতরে গিফট প্যাক দেখে সন্দেহ হয় পুলিশের। প্যাকেটটি খুলতেই দেখা যায় থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। পরে নোট গুলি পরীক্ষা করতেই দেখা যায় সব নোটই জাল। সেখানে মোট ৪হাজার ৭১৩টি জাল ৫০০ টাকার নোট ছিল। মোট টাকার পরিমান ২৩ লক্ষ ৫৬ হাজার টাকা।

ঘটনায় পুলিশ গ্রেফতার করে ছত্তিশগড়ের দুই বাসিন্দা সঞ্জীব কুমার ও দূর্গাপ্রসাদ নিশাদকে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক অসমের বাসিন্দা অভিজিৎ দত্তকে। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ৪৬টি আসল ৫০০ টাকার নোট। ধৃতরা কোথা থেকে এই প্রচুর সংখ্যক জাল নোট পেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 69

Continue Reading

Previous: সম্প্রীতির রমজানে জুনের দাওয়াত
Next: তিন নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিষেক

সম্পর্কিত গল্প

Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
20260311_172623.jpg

দুবাই বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা, জখম ৪, আহতের মধ্যে রয়েছে এক ভারতীয়

Online Desk মার্চ 11, 2026
Untitled-d.png

হাওড়ায় DYFI এর DM অফিস অভিযানে ধুন্ধুমার

Online Desk মার্চ 11, 2026

You may have missed

F-1.jpg

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লা ! ২০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন আততায়ী

Online Desk মার্চ 12, 2026
KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.