Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • লক্ষ লক্ষ জাল নোট উদ্ধার, মালদহে বড় সাফল্য পুলিশের

লক্ষ লক্ষ জাল নোট উদ্ধার, মালদহে বড় সাফল্য পুলিশের

Online Desk ডিসেম্বর 17, 2025
123.jpg

ওঙ্কার ডেস্কঃ মালদার কালিয়াচকে বিপুল পরিমানে জাল নোট উদ্ধার। সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য পুলিশের। গ্রেফতার ২ জালনোট কারবারি। বিগত ১০ দিনে মালদা জেলায় মোট ২৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওই জাল নোট মালদায় ঢুকেছে বলেই খবর।
পুলিশ সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিবোনা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছিল। পুলিশের কাছে গোপন সুত্রে জালনোট পাচারের খবর এসেছিল। সেই সূত্র ধরেই কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায়। এক বাইক আরোহী এবং এক টোটোর যাত্রীকে পাকড়াও করেন তদন্তকারীরা। তাদের ব্যাগ থেকেই মেলে বিপুল পরিমান জালনোট। তারপরই তাদের গ্রেফতার করা হয়।

ধৃত দু’জনের নাম সেরাজুল শেখ এবং নিটু শেখ। তাদের বাড়ি কালিয়াচকের গোপালগঞ্জ এলাকায়। অভিযোগ, সীমান্ত পেরিয়ে ওই জাল নোট ভারতে আনা হয়েছিল। বিনিময়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট! মোট ১২ লাখ টাকার জাল নোট পাচার করা হচ্ছিল। সবকটিই ৫০০ টাকার নোট।
মালদার পুলিশ সুপার জানান, পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে অন্যত্র কোথাও সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর আগেই ধরা পড়ে পাচারকারীরা। বিধানসভা ভোটের আগে বাংলায় জাল নোট উদ্ধার যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Post Views: 195

Continue Reading

Previous: ভবিষ্যতের যুদ্ধ আকাশেই, এত বিপুল পদাতিক বাহিনীর প্রয়োজন নিয়ে প্রশ্ন তুললেন পৃথ্বীরাজ চবন
Next: শুধু গ্রিন নয়, আগামী মরসুমের জন্য দল ভালোই গুছিয়ে নিল নাইটরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.