Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শুধু গ্রিন নয়, আগামী মরসুমের জন্য দল ভালোই গুছিয়ে নিল নাইটরা

শুধু গ্রিন নয়, আগামী মরসুমের জন্য দল ভালোই গুছিয়ে নিল নাইটরা

Online Desk ডিসেম্বর 17, 2025
KKR.jpg

স্পোর্টস রিপোর্টার : আবুধাবির এতিহাদ অ্যারেনায় আইপিএল মিনি নিলামে চমকের পর চমক দিল কেকেআর। অঢেল টাকা নিয়ে নেমে, যাকে চেয়েছে তাঁকেই নিয়ে ছেড়েছে কলকাতা। তবে এত সবের মধ্যেও সবচেয়ে সুখবর, অনেক বছর পর এক বঙ্গ ক্রিকেটারকে দেখা যাবে কলকাতার হয়ে খেলতে। দেখা যাবে এক বাংলাদেশের ক্রিকেটারকেও।

প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ জন বিদেশি এবং সবমিলিয়ে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। দশটি দলই সর্বোচ্চ কোটা স্পর্শ করেছে, অর্থাৎ সবাই ২৫ জনের স্কোয়াড সাজিয়েছে। মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম ছিল। সেখান থেকে দল পেয়েছেন মোট ৭৭ জন ক্রিকেটার। সবাই ২৫ জনের কোটা পূরণ করলেও দুটি দল বিদেশির সর্বোচ্চ কোটা ৮ স্পর্শ করেনি। গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস ৭জন করে বিদেশি দলে নিয়েছে।

মিনি নিলামে সবথেকে বেশি ৬৪.৩০ কোটি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। শেষবেলায় বাংলার ক্রিকেটার আকাশদীপকে বেস প্রাইস ১ কোটি টাকায় দলে নেয় কেকেআর। সেইসঙ্গে বেস প্রাইস ২ কোটি টাকায় তুলে নেয় রাচিন রবীন্দ্রকেও। এর আগে ২ কোটি টাকায় দুই কিউয়ি কিপার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট-কে ১ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিল নাইট শিবির।

এ বারের আইপিএল নিলামে ২৫ কোটি ২০ লাখ টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার পর, ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছে কেকেআর। তরুণ খেলোয়াড়দের মধ্যে তেজস্বী দাহিয়াকে দলে নেয় কেকেআর। তেজস্বী দাহিয়ার বেস প্রাইস ছিল মাত্র ৩০ লাখ টাকা, কিন্তু নিলামে তাঁকে ১০ গুণ বেশি দাম দিয়ে নিয়ে নেয় নাইটরা। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ টাকায় দলে নেয় কেকেআর।

উল্লেখযোগ্যদের মধ্যে ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ১৩ কোটিতে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। ৮.৬ কোটিতে জস ইংলিশকে নেয় লখনউ সুপার জায়ান্টস।দল পেয়েছেন সরফরাজ খান। ভারত জাতীয় দলের ব্যাটসম্যানকে ৭৫ লাখ টাকাতে কিনেছে চেন্নাই সুপার কিংস।গতবার কেকেআরে ২৩ কোটিরও বেশি পেয়ে হইচই ফেলে দিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এ বার কলকাতা আগ্রহ দেখায়নি। আরসিবি মাত্র ৭ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে।কাইল জেমিসনকে বেস প্রাইস ২ কোটিতে দলে নেয় দিল্লি।

একনজরে দেখে নিন কাদের কিনল কেকেআর : কেকেআর সিইও ভেঙ্কি মাইসুর বললেন, গ্রিনকে পেয়ে আমরা খুশি। খুব ভাল লাগছে। আমাদের পরিকল্পনায় গ্রিন ছিল। ওকে পাওয়ার আশাও ছিল। তবে গ্রিনকে যে দামে পেয়েছি, তাতে আমরা খুশি। অনেক সময় দাম অনেক বেড়ে যায়। তেমন হলে হয়তো অন্য রকম ভাবতে হত। সত্যি বলতে আমরা গ্রিন নিতে আগ্রহী ছিলাম ঠিকই, তবে মরিয়া ছিলাম না।’’

মাইসোর আরও বলেছেন, ‘‘গ্রিনকে এত দামে কিনতে গিয়ে নিলামের পরবর্তী অংশে আমাদের সমস্যা হবে মনে হলে হয়তো ছেড়ে দিতাম। ভাগ্য ভাল, আমরা যত দূর যেতে পারতাম, তার মধ্যেই ব্যাপারটা মিটে গিয়েছে। গ্রিনকে পাওয়ায় আমাদের দল নিঃসন্দেহে শক্তিশালী হবে। বিশেষ করে আমাদের নতুন পাওয়ার কোচ আন্দ্রে রাসেল এক জন তরুণ অলরাউন্ডারকে নিয়ে কাজ করার সুযোগ পাবেন। তা ছাড়া গ্রিন ব্যাট এবং বল হাতে কী করতে পারে, আমরা জানি। আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে। সব মিলিয়ে আমরা গ্রিনকে পেয়ে খুশি।’’

ক্যামেরন গ্রিন -২৫ কোটি ২০ লাখ, মাথিশা পাথিরানা – ১৮ কোটি, তেজস্বী সিং- ৩ কোটি, ফিন অ্যালেন- ২ কোটি, প্রশান্ত সোলাঙ্কি- ৩০ লক্ষ, কার্তিক ত্যাগী- ৩০ লক্ষ, মোস্তাফিজুর রহমান- ৯ কোটি ২০ লক্ষ, রাহুল ত্রিপাঠি- ৭৫ লক্ষ, সার্থক রঞ্জন- ৩০ লক্ষ, দক্ষ কামরা-৩০ লক্ষ, টিম সেইফার্ট-১ কোটি ৫০ লক্ষ, রাচিন রবীন্দ্র -২ কোটি, আকাশদীপ- ১ কোটি। (সব টাকার হিসেব)

Post Views: 302

Continue Reading

Previous: লক্ষ লক্ষ জাল নোট উদ্ধার, মালদহে বড় সাফল্য পুলিশের
Next: অরূপ বিশ্বাসের পদত্যাগকে ‘নাটক’ বলে কটাক্ষ; তৃণমূলকে তীব্র আক্রমণে শামিক ভট্টাচার্য

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.