Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১৩১ দিন পর অনশন ভাঙলেন কৃষক নেতা জগজিৎ সিং

১৩১ দিন পর অনশন ভাঙলেন কৃষক নেতা জগজিৎ সিং

Online Desk এপ্রিল 6, 2025
farmer-dd.jpg

ওঙ্কার ডেস্ক: ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) এবং একাধিক দাবিতে অনশন শুরু করেছিলেন প্রবীণ কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল। গত বছর ২৬ নভেম্বর থেকে শুরু করা সেই অনশন ১৩১ দিন পর রবিবার ভাঙলেন তিনি।

পাঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দে কিষাণ মহাপঞ্চায়েত আয়োজিত হয়। সেই সমাবেশে তিনি অনির্দিষ্টকালীন অনশনের সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রবীণ কৃষক নেতা বলেন, ‘আপনারা সকলেই আমাকে আমরণ অনশন শেষে করতে বলেছেন। আন্দোলনের প্রতি যত্ন নেওয়ার জন্য আমি আপনাদের কাছে ঋণী। আমি আপনাদের অনুভূতিকে সম্মান করি। আমি আপনাদের আদেশ গ্রহণ করছি।’

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু অনশন ভাঙার জন্য জগজিৎ সিং ডালেওয়ালকে অনুরোধ করেছিলেন। শিবরাজ সিং চৌহান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারত সরকারের প্রতিনিধি এবং কৃষক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে দাবি দাওয়া নিয়ে আলোচনা জারি রয়েছে। কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল এখন হাসপাতাল থেকে ফিরে এসেছেন এবং আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তাঁকে অনশন ধর্মঘট শেষ করার জন্য আমরা অনুরোধ করছি। পূর্ব নির্ধারিত তারিখ ৪ মে সকাল ১১ টায় আমরা কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসব।’

বিট্টু ডালেওয়ালের কাছে আবেদন করে বলেন, ‘আপনার স্বাস্থ্য আরও গুরুত্বপূর্ণ এবং পাঞ্জাবের জনগণের জন্য আপনার জীবন মূল্যবান। কারণ কৃষক ও কৃষি শ্রমিকদের সংগ্রামের জন্য সর্বদা আপনার নেতৃত্ব প্রয়োজন হবে।’

Post Views: 93

Continue Reading

Previous: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ব্যাডমিন্টন কোচের, গ্রেফতার
Next: ‘রাক্ষস দানব রামচন্দ্রকে ভয় পায়’, কাকে কটাক্ষ করলেন রুদ্রনীল ঘোষ ?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.