Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ব্যাডমিন্টন কোচের, গ্রেফতার

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ব্যাডমিন্টন কোচের, গ্রেফতার

Online Desk এপ্রিল 6, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ব্যাডমিন্টনের প্রশিক্ষণ দিতেন তিনি। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তাঁর কাছে প্রশিক্ষণ নিতে আসা ছাত্রীদের টার্গেট করতেন। এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ওই কোচের বিরুদ্ধে। শুধু তাই নয় একাধিক ছাত্রীকে ওই কোচ যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ইতিমধ্যে ওই কোচকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের নাম সুরেশ বালাজি। তিনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। বেঙ্গালুরুর একটি কোচিং সেন্টারে প্রশিক্ষণ দিতেন ওই কোচ। সুরেশের ফোনে একাধিক ছাত্রীর আপত্তিকর ছবি মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটির বিষয়ে প্রথম জানতে পারেন নির্যাতিতা নাবালিকার ঠাকুরমা। একদিন ঠাকুরমার ফোন থেকে কোচ সুরেশকে নগ্ন ছবি পাঠিয়েছিল নাবালিকা। সেই সূত্রে বিষয়টি জানতে পেরে তার ঠাকুরমা থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে যে, প্রশিক্ষণ দেওয়া নাম করে একাধিকবার ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ছিলেন সুরেশ। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর কুকীর্তির কথা কাউকে বললে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন সুরেশ। নির্যাতিতার আত্মীয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্ত সুরেশকে গ্রেফতার করা হয়। সুরেশের ফোনে যে নাবালিকাদের আপত্তিকর ছবি পাওয়া গিয়েছে তাদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই কুকর্ম সে একা করত না কি বিষয়টির সঙ্গে আর কেউ জড়িত ছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Continue Reading

Previous: মায়ানমার ভূমিকম্প: বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭১
Next: ১৩১ দিন পর অনশন ভাঙলেন কৃষক নেতা জগজিৎ সিং

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.