Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মায়ানমার ভূমিকম্প: বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭১

মায়ানমার ভূমিকম্প: বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭১

Online Desk এপ্রিল 6, 2025
mm.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৮ মার্চ মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর বেড়েই চলেছে নিহতের সংখ্যা। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৭১। আহতের সংখ্যা ৪ হাজার ৬৭১। এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায়নি ২১৪ জনের। তবে উদ্ধারকাজ এখনও চললেও বৃষ্টির জন্য তা ব্যাহত হচ্ছে।

রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিষয়ক বিভাগের প্রধান বলেছেন, বৃষ্টির জন্য মায়ানমারে কলেরা-সহ রোগের প্রকোপ বাড়তে পারে। সেই সঙ্গে গৃহহীনদের আশ্রয় দেওয়ার জন্য আরও তাঁবুর প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিষয়ক বিভাগের প্রধান টম ফ্লেচার এক্স হ্যান্ডেলে বলেছেন, ‘পরিবারগুলো ধ্বংসস্তূপের বাইরে ঘুমাচ্ছে, আর প্রিয়জনদের মৃতদেহ ধ্বংসস্তূপের ভিতর থেকে বের করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘জীবিতদের জন্য আরও তাঁবুর দরকার।’

মায়ানমারে ভূমিকম্পের পর ভারত-সহ বিশ্বের একাধিক দেশ ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। রবিবার ৩১ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে নয়াদিল্লির তরফে। একটি সি-১৭ গ্লোবমাস্টার বিমানে করে এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার ভোরে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি থেকে এটি মায়ানমারের উদ্দেশে রওনা দেয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। সেদেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক বহুতল, বহু বাড়ি, মসজিদ এবং অন্যান্য ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মায়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

Post Views: 162

Continue Reading

Previous: তামিলনাড়ুতে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পম্বন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর
Next: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ব্যাডমিন্টন কোচের, গ্রেফতার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.