Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিলনাড়ুতে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পম্বন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

তামিলনাড়ুতে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পম্বন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

Online Desk এপ্রিল 6, 2025
modi-tn.jpg

ওঙ্কার ডেস্ক: রামনবমীর তিথিতে তামিলনাড়ুর রামেশ্বরমে নতুন পম্বন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫৩৫ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। প্রসঙ্গত, দেশের প্রথম উল্লম্ব ভাবে উত্তোলিত রেল সেতু এটি।

শ্রীলঙ্কা সফর শেষ করে, এদিন প্রধানমন্ত্রী মোদী মণ্ডপম হেলিপ্যাডে অবতরণ করেন। তাঁর পরনে এদিন ছিল ঐতিহ্যবাহী তামিল পোশাক, ধুতি এবং শার্ট। সেই বেশে অনুষ্ঠানস্থলে যান দেশের প্রশাসনিক প্রধান। রেল সূত্রে খবর, ৫৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২.০৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি জাহাজ চলাচলের সুযোগ তৈরি করে দিয়ে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধি করবে। সেতুটি উদ্বোধনের আগে এটির প্রযুক্তিগত খুঁটিনাটি প্রধানমন্ত্রীর কাছে বর্ণনা করেন আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও মোদীর সঙ্গে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিন প্রধানমন্ত্রী রামেশ্বরম এবং তাম্বারমের মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবারও উদ্বোধন করেন। ট্রেনটি নবনির্মিত সেতুটি অতিক্রম করার পর, নতুন এবং পুরাতন পম্বন রেলওয়ে সেতুর মাঝখানের উল্লম্ব লিফট স্প্যানগুলি খুলে দেওয়া হয়। এর পর ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ সেখান দিয়ে যায়। নতুন সেতুর মাঝবরাবর জাহাজ চলাচলের পথ তৈরি করতে ৭২ মিটার লম্বা ও ৬৪০ টন ওজনের উল্লম্ব একটি অংশ নির্মাণ করা হয়েছে। তা ১৭ মিটার উপরে উঠে পথ খুলে দেবে। পুরোনো পম্বন সেতুতে যা খুলতে সময় লাগত ৪৫ মিনিটের বেশি। নয়া পম্বন সেতুতে সময় লাগবে মাত্র সাড়ে পাঁচ মিনিট।

Post Views: 124

Continue Reading

Previous: সিপিএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এমএ বেবি
Next: মায়ানমার ভূমিকম্প: বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭১

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.