Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিপিএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এমএ বেবি

সিপিএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এমএ বেবি

Online Desk এপ্রিল 6, 2025
ma-baby.jpg

ওঙ্কার ডেস্ক: সিপিএমের ষষ্ঠ সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী এমএ বেবি। রবিবার সিপিআই(এম)-এর ২৪তম দলীয় কংগ্রেসের শেষ দিন ছিল। এদিনই নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

দলের সাধারণ সম্পাদকের পদের জন্য দলের একাংশ অল ইন্ডিয়া কিষাণ সভার (এআইকেএস) সভাপতি অশোক ধাওয়ালেকে চেয়েছিলেন। সেই গোষ্ঠীতে ছিলেন সিপিআইএমের বাংলা লবি। অর্থাৎ মহম্মদ সেলিমদের পছন্দ ছিলেন অশোক। কিন্তু পলিটব্যুরোর ১৬ সদস্যের অধিকাংশ এমএ বেবির পক্ষে ভোট দেন। ১৯৫৪ সালে কেরলের প্রাক্কুলামে জন্মগ্রহণ করেন বেবি। তাঁর বাবা ছিলেন পিএম আলেকজান্ডার এবং মা ছিলেন লিলি আলেকজান্ডার। স্কুল জীবনে কেরল স্টুডেন্টস ফেডারেশনে যোগ দেওয়ার মাধ্যমে বেবির রাজনীতিতে হাতেখড়ি হয়। ১৯৮৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন বেবি। ২০১২ সাল থেকে তিনি সিপিআই(এম)-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা পলিটব্যুরোর সদস্য।

উল্লেখ্য এর আগে সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন৷ তাঁর আগে দায়িত্বে ছিলেন প্রকাশ কারাত৷ এই দুই নেতার পর দক্ষিণ ভারত থেকে আরও একজন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর থেকেই সিপিএমের সাধারণ সম্পাদকের পদটি ফাঁকা ছিল। পলিটব্যুরোর সমন্বয়ক হিসাবে এতদিন প্রকাশ কারাত কাজ চালাচ্ছিলেন।

Post Views: 150

Continue Reading

Previous: ঠাকুরপুকুর বাজারে আচমকা ঢুকে পড়ল গাড়ি, ৮-১০ জন পথচারিকে পরপর ধাক্কা
Next: তামিলনাড়ুতে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পম্বন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.