Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঠাকুরপুকুর বাজারে আচমকা ঢুকে পড়ল গাড়ি, ৮-১০ জন পথচারিকে পরপর ধাক্কা

ঠাকুরপুকুর বাজারে আচমকা ঢুকে পড়ল গাড়ি, ৮-১০ জন পথচারিকে পরপর ধাক্কা

Online Desk এপ্রিল 6, 2025
Thakurpukur-Accident.jpg

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরপুকুর বাজারে আচমকা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি বেপরোয়া গাড়ি। পরপর ৮-১০ জন পথচারিকে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। স্থানীয়দের অভিযোগ, যে রাস্তা দিয়ে গাড়িটি ঢুকে সাধারণ মানুষকে ধাক্কা মারে, সেই রাস্তাটিতে গাড়ি প্রবেশ নিষিদ্ধ ছিল। তারপরেও কীভাবে গাড়ি বেপরোয়া গতিতে ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি গতিতে ছিল বেপরোয়া। আট থেকে দশ জনকে ধাক্কা মারার পর থেমে যায় গাড়িটি‌। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে। গাড়িতে থাকা বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ‌।

স্থানীয়দের অভিযোগ, ঠাকুরপুকুর বাজার এলাকায় কার্যত হাঁটাচলা অসম্ভব হয়ে পড়েছে। বিগত ৬ বছর ধরে রাস্তার কাজ চলার ফলে বিবিরহাট, বড়কাছারি ঢোকার ওই মূল রাস্তা বন্ধ। একাধিকবার প্রশাসনকে বলার পরও রাস্তার উন্নতি হয়নি। ফলে ভবিষ্যতেও এই ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

Post Views: 177

Continue Reading

Previous: ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে লালুর দল
Next: সিপিএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এমএ বেবি

সম্পর্কিত গল্প

UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.