Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে লালুর দল

ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে লালুর দল

Online Desk এপ্রিল 6, 2025
rjd.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাষ্ট্রীয় জনতা দল। দলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ মনোজ ঝা এবং দলের নেতা ফায়াজ আহমেদ শীর্ষ আদালতে আবেদন করতে চলেছেন। সোমবার, এই বিলের বিরুদ্ধে শীর্ষ আদালতে আর্জি জানাবেন বলে খবর।
সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর নেতা তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। এই বিলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা আপ বিধায়ক আমানতুল্লাহ খান। তাঁর দাবি মোদী সরকার যে ওয়াকফ বিল পাশ করিয়েছে তাতে স্পষ্ট ভাবে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার খর্ব করবে। এই বিলের ফলে মুসলিমরা দাতব্য প্রতিষ্ঠান চালানোর অধিকার হারাবে।
উল্লেখ্য, দীর্ঘ বিতর্কের পর সংশোধিত ওয়াকফ বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। বিলের বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা। শুক্রবার রাজ্যসভায় এই বিলের পক্ষে ১২৮টি এবং বিলের বিপক্ষে ৯৫টি ভোট পড়ে। লোকসভায় এই বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। বিরোধীদের দাবি, সংশোধিত ওয়াকফ বিলটি সংবিধানের অনুচ্ছেদ ১৪ (সমতার অধিকার), অনুচ্ছেদ ২৫ (ধর্ম পালনের স্বাধীনতা), অনুচ্ছেদ ২৬ (ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), অনুচ্ছেদ ২৯ (সংখ্যালঘু অধিকার) এবং ৩০০এ (সম্পত্তির অধিকার) লঙ্ঘন করে।

Post Views: 90

Continue Reading

Previous: সোম থেকে বৃহস্পতি টানা বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বঙ্গ, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
Next: ঠাকুরপুকুর বাজারে আচমকা ঢুকে পড়ল গাড়ি, ৮-১০ জন পথচারিকে পরপর ধাক্কা

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.