Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোম থেকে বৃহস্পতি টানা বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বঙ্গ, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

সোম থেকে বৃহস্পতি টানা বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বঙ্গ, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Online Desk এপ্রিল 6, 2025
wwwwwwww.png

ওঙ্কার ডেস্ক : আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুহূর্তে দেশ জুড়ে রয়েছে ৫টি ঘূর্ণাবর্ত। যার কারণে আগামীকাল থেকেই বদলে যাবে আবহাওয়া, এমনই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে।
সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় বৃষ্টি না হলেও ভিজবে কলকাতা সংলগ্ন ৪ জেলা। রামনবমীর দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি কয়েকটি জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। রবিবার, রামনবমীর দিন শহর কলকাতায় বৃষ্টি না হলেও সোমবার ভিজবে কলকাতা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় আদ্রতা জনিত অস্বস্তিতে ভুগতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তরে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Post Views: 117

Continue Reading

Previous: ৭০ বাংলাদেশিকে নিয়ে ওড়িশায় খাদে বাস, নিহত ১, জখম ১৫
Next: ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে লালুর দল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.