Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টোল প্লাজা ঝামেলা কমাতে কেন্দ্রের বড় পদক্ষেপ, ৩ হাজার টাকায় মিলবে বার্ষিক ফাস্টট্যাগ পাস, চালু ১৫ আগস্ট থেকে

টোল প্লাজা ঝামেলা কমাতে কেন্দ্রের বড় পদক্ষেপ, ৩ হাজার টাকায় মিলবে বার্ষিক ফাস্টট্যাগ পাস, চালু ১৫ আগস্ট থেকে

Online Desk জুন 19, 2025
Toll-Plaza.jpg

ওঙ্কার ডেস্ক : জাতীয় সড়কে যাতায়াত আরও স্বাছন্দ করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করি এক্স এর এক পোস্টে জানিয়েছেন, দেশে চালু হচ্ছে বার্ষিক ফাস্টট্যাগ পাস। এই পাসের মূল্য নির্ধারিত হয়েছে মাত্র ৩ হাজার টাকা, এবং এটি শুধু ব্যক্তিগত, অ-বাণিজ্যিক গাড়ির জন্যই প্রযোজ্য হবে। এই নতুন পাস চালু হচ্ছে আগামী ১৫ আগস্ট থেকে। ফাস্টট্যাগ রিচার্জের দিন থেকেই এটি এক বছরের জন্য বৈধ থাকবে। তবে এক্ষেত্রে একটি সীমাবদ্ধতাও রয়েছে, এই পাস ব্যবহার করে সর্বাধিক ২০০ বার টোল প্লাজা পার হওয়া যাবে। নির্ধারিত সীমা পেরিয়ে গেলে, এক বছর পূর্ণ না হলেও পাসটি বাতিল হয়ে যাবে।

এক্স হ্যান্ডলে নীতিন গড়করি জানিয়েছেন, “এই ব্যবস্থার ফলে জাতীয় সড়কে ভ্রমণ আরও সময়-সাশ্রয়ী ও আর্থিকভাবে সহজ হবে। একই সঙ্গে প্লাজায় দীর্ঘ লাইনের সমস্যা এবং যানজট অনেকটাই কমবে”। অনেকদিন ধরেই ভ্রমণকারীদের অভিযোগ ছিল, ৬০ কিলোমিটার দূরত্বের মধ্যেই একাধিক টোল প্লাজা থাকায় সাধারণ মানুষকে বারবার টোল দিতে হয়। এতে খরচও বাড়ে, সময়ও নষ্ট হয়। সেই সমস্যার সমাধানেই এই বার্ষিক পাস চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এই পাস সংক্রান্ত যাবতীয় তথ্য NHA, পরিবহণ মন্ত্রকের ওয়েবসাইট এবং ‘রাজমার্গ যাত্রা’ অ্যাপে পাওয়া যাবে। এই অ্যাপ থেকেই এই পাস ইস্যু করা যাবে এবং মেয়াদ শেষে পুনরায় চালু করার ব্যবস্থাও থাকবে।

 

প্রসঙ্গত, এর আগে কেন্দ্র সরকার লাইফটাইম ফাস্টট্যাগ’ চালুর ভাবনাচিন্তা করেছিল, যার মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩০ হাজার টাকা এবং বৈধতা ছিল ১৫ বছর। পরে সেই প্রস্তাব বাতিল করা হয়। এছাড়া ভবিষ্যতে সরকারের পরিকল্পনা রয়েছে আরও আধুনিক প্রযুক্তিজিপিএস ও অটোমেটেড ভেহিকল ট্র্যাকিং সিস্টেম এর মাধ্যমে সেন্সর-ভিত্তিক টোল আদায় চালুর, যাতে কোনও ব্যারিয়ার বা টোল বুথ ছাড়াই গাড়ি চলাচল করতে পারে।

এই মুহূর্তে শুধুমাত্র বার্ষিক ফাস্টট্যাগ পাস চালুর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আরেকটি মডেল, অর্থাৎ দূরত্বভিত্তিক টোল আদায় ব্যবস্থা যাতে প্রতি ১০০ কিমি যাত্রাপথে ৫০ টাকা ধার্য করার কথা বলা হয়েছিল। কিন্তু এ নিয়ম চালু করা হয়নি এখন। এই পদক্ষেপে সাধারণ যাত্রীদের আর্থিক চাপ অনেকটাই কমবে বলেই আশা করছে কেন্দ্রীয় সরকার।

Post Views: 254

Continue Reading

Previous: ইলিশ ধরায় রেকর্ড, ভাঙল ৪ বছরের নজির! মাত্র দুদিনেই বাজারে এলো টন টন ইলিশ
Next: কালীগঞ্জ উপনির্বাচন: ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া নজরদারি নির্বাচন কমিশনের

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.