Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কালীগঞ্জ উপনির্বাচন: ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া নজরদারি নির্বাচন কমিশনের

কালীগঞ্জ উপনির্বাচন: ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া নজরদারি নির্বাচন কমিশনের

Online Desk জুন 19, 2025
kaliganj-b.jpg

ওঙ্কার ডেস্ক: ওঙ্কার ডেস্ক: কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পাঁচ মাসের মাথায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার সেই ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা নির্বাচন কমিশনের। সেই সঙ্গে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশনের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে।

কমিশন সূত্রে খবর, নজরদারির জন্য বুথের বাইরে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, প্রতিটি ক্যুইক রেসপন্স টিম এবং র্যা পিড অ্যাকশন ফোর্সের যে গাড়ি রয়েছে, সেগুলির মাথায় লাগানো হয়েছে ক্যামেরা। এই ক্যামেরাগুলিতে সর্বক্ষণ লাইভ স্ট্রিমিং চলবে। কোনও রকম অশান্তি বা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে নজরে আসে সেই কারণে এই ব্যবস্থা। কালীগঞ্জের উপনির্বাচনের জন্য মোতায়েন হয়েছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার জন্য এ ছাড়া রয়েছে ২,০০০ রাজ্য পুলিশ। ২০টি ক্যুইক রেসপন্স টিম ও ৮টি র্যাাপিড অ্যাকশন ফোর্স ইউনিটও রয়েছে। সূত্রের খবর, প্রতিটি ক্যুইক রেসপন্স টিমে ৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। রয়েছেন একজন এএসআই পদমর্যাদার আধিকারিক।

উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয়েছে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে। বিধায়কের প্রয়াণের পর ফাঁকা হয় আসনটি। ফলে এই কেন্দ্রে উপনির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া যা চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

Post Views: 247

Continue Reading

Previous: টোল প্লাজা ঝামেলা কমাতে কেন্দ্রের বড় পদক্ষেপ, ৩ হাজার টাকায় মিলবে বার্ষিক ফাস্টট্যাগ পাস, চালু ১৫ আগস্ট থেকে
Next: ভারতকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রুট

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.