Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T174646.592.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: জেলের ভিতরে নিজের প্রাণসংশয়ের আশঙ্কা করছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কথা জানিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের চিঠি লিখেছেন তিনি। সোমবার ইমরানের আইনজীবী সলমন সফদর সমাজমাধ্যমে সেই চিঠি প্রকাশ করেছেন।

চিঠিতে ইমরান লিখেছেন, তাঁদের চিকিৎসার জন্য আদালতের দেওয়া নির্দেশ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার বাস্তবায়ন করেনি। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। জেলবন্দি বুশরার স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

সেই কারণেই বাধ্য হয়ে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টকে এই চিঠি লিখেছেন বলে জানিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা। চিঠিতে তিনি লিখেছেন, ৭৪ বছর বয়সে এই পরিস্থিতি তাঁকে এমন এক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে তিনি হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না।

দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাস তাঁর শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করেছেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক। পরিবারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগের সুযোগ দেওয়ার জন্য মেডিক্যাল বোর্ডের সুপারিশও জেল কর্তৃপক্ষ বাস্তবায়ন করেনি বলে শীর্ষ আদালতকে জানিয়েছেন তিনি। অবিলম্বে চিকিৎসার জন্য আর্জি জানিয়েছেন ইমরান।

প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। তোষাখানা-২ মামলায় ২০২৫ সালে ১৭ বছরের সাজা হয়েছিল ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির। সেই রায়কে চ্যালেঞ্জ করে ইমরান-বুশরার আবেদন এখন ইসলামাবাদ হাই কোর্টের বিবেচনাধীন।

২০২৪ সালে তোষাখানা-১ মামলায় ১৪ বছর জেলের সাজা হলেও তা ইতিমধ্যেই স্থগিত করেছে ইসলামাবাদ হাই কোর্ট। স্থগিত হয়েছে ‘ন্যাব’ দুর্নীতি মামলা এবং নির্বাচন কমিশনের মামলায় জেলের সাজাও। প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আল-কাদির রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে অবৈধভাবে জমি ও সুবিধা নেওয়ার মামলায় তাঁর ১৪ বছরের কারাদণ্ড হয়। এছাড়া ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’-সহ একাধিক মামলা চলছে ইমরানের বিরুদ্ধে।

Continue Reading

Previous: আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.