Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, এফআইআরের নির্দেশ কমিশনের, ধৃত ২

ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, এফআইআরের নির্দেশ কমিশনের, ধৃত ২

Online Desk জানুয়ারি 15, 2026
sir-1.jpg

ওঙ্কার ডেস্কঃ এসআইআর শুনানি পর্ব চলাকালীন ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর। এই ঘটনার পরই নির্বাচন আধিকারিকের দপ্তর এফআইআর করার নির্দেশ দেয় বলে খবর। সেই মতো দায়ের হল এফআইআর। স্থানীয় ফারাক্কা থানায় এফআইআর দায়ের করেন ফারাক্কার বিডিও। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার এসআইআর পর্ব চলাকালীন ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ, এসআইআরের নাম করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, শুনানির জন্য আসা মানুষজন প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে হাজির হচ্ছেন। কিন্তু তাঁদেরকে নথি জমা নেওয়ার কোনও ‘রিসিভ’ দেওয়া হচ্ছে না। এই নিয়েই বিক্ষোভ শুরু হয়। তারপর ভাঙচুরের ঘটনা ঘটে।
ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, “এসআইআর প্রক্রিয়ায় মানুষের হয়রানির জন্য কিছু মানুষ আজ ভাঙচুর চালিয়েছেন। ফরাক্কার মানুষকে বাঁচাতে গেলে যদি গুলি খেতে হয় আমি তাতেও রাজি। কোনও ব্যক্তির ৬-৭ জন সন্তান থাকলে তাঁকে অদ্ভুত সব কাগজ দেখাতে বলা হচ্ছে। আমরা আর কোনও কাগজ দেখাবো না।” কমিশন এই বিষয়ে পদক্ষেপ না নিলে বিডিও অফিসে ধর্নায় বসারও হুঁশিয়ারি দেন বিধায়ক।
প্রসঙ্গত, এসআইআরের শুনানি নিয়ে জল ঘোলা হচ্ছে বিস্তর। সাধারণ মানুষের হয়রানির শেষ নেই। সেই নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছেই। এই বিষয়ে সরব হয়েছে শাসকদল। মানুষের হয়রানি নিয়ে নির্বাচন কমিশনকে একাধিক চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 223

Continue Reading

Previous: নাম পরিচয় জিজ্ঞেস করে অসমীয়া ছাত্রকে মারধর মধ্যপ্রদেশে
Next: নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন; নেই নয়া সংক্রমণ

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.