Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাম পরিচয় জিজ্ঞেস করে অসমীয়া ছাত্রকে মারধর মধ্যপ্রদেশে

নাম পরিচয় জিজ্ঞেস করে অসমীয়া ছাত্রকে মারধর মধ্যপ্রদেশে

Online Desk জানুয়ারি 15, 2026
20260115_145330.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তর-পূর্ব রাজ্য অসমের বাসিন্দা হওয়ার কারণে মধ্যপ্রদেশে এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ। মধ্যপ্রদেশের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির (আইজিএনটিইউ) হোস্টেলে এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, তাকে খুনের হুমকিও দেয় আক্রমণকারীরা।

রিপোর্ট অনুসারে, আক্রান্ত ছাত্রের নাম হিরোজ জ্যোতি দাস। মধ্যপ্রদেশের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির (আইজিএনটিইউ) পড়ুয়া সে। অর্থনীতিতে এমএ করছে অসমের ওই ছাত্র। অভিযোগ, হস্টেলের কয়েক জন ছাত্র হিরোজের নাম ও কোন রাজ্য থেকে এসেছে, তা জিজ্ঞাসা করার পর নৃশংসভাবে মারধর করে। আক্রান্ত ছাত্র জানায়, ঘটনাটি ঘটে ১৩ জানুয়ারি ভোর ৪টা নাগাদ। গুরু গোবিন্দ বয়েজ হোস্টেলে নিজের ঘর থেকে বেরিয়ে শৌচাগারে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় ছয়-সাত জন ছাত্র তাকে থামিয়ে তার নাম এবং কোথা থেকে এসেছে তা জিজ্ঞাসা করতে শুরু করে। হিরোজ নিজের পরিচয় দিয়ে অসমের বাসিন্দা বলে জানায়। এফ পরেই তাকে নৃশংসভাবে মারধর করা হয় ও খুনের হুমকি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে জখম ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় গৌরেলা-পেন্দ্রা-মারওয়াহি জেলা হাসপাতালে পাঠানো হয় পরে। মেডিকেল রিপোর্ট অনুসারে, ওই ছাত্রের নাকের হাড় ভেঙেছে, চোখে রক্ত ​​জমাট বেঁধেছে। এ ছাড়া মুখ ও শরীরে একাধিক গুরুতর আঘাত রয়েছে।

অন্য দিকে, এই ঘটনার বিরোধিতা করে ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ১৪ জানুয়ারি পড়ুয়ারা বিক্ষোভ করে বেশ কয়েক ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ছাত্রছাত্রীরা। চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে পাঁচ জন ছাত্র—অনুরাগ পান্ডে, যতীন সিং, রণজিৎ ত্রিপাঠি, বিশাল যাদব এবং উৎকর্ষ সিংকে বহিষ্কার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সম্পূর্ণ তদন্ত রিপোর্ট পুলিশের কাছে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Post Views: 170

Continue Reading

Previous: হরিয়ানায় ধাবায় নিয়ে গিয়ে গনধর্ষণ তরুনীকে; পুলিশি হেফাজতে ৪, বাকি ১ জনকে খুঁজতে চলছে তল্লাশি
Next: ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, এফআইআরের নির্দেশ কমিশনের, ধৃত ২

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.