Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হরিয়ানায় ধাবায় নিয়ে গিয়ে গনধর্ষণ তরুনীকে; পুলিশি হেফাজতে ৪, বাকি ১ জনকে খুঁজতে চলছে তল্লাশি

হরিয়ানায় ধাবায় নিয়ে গিয়ে গনধর্ষণ তরুনীকে; পুলিশি হেফাজতে ৪, বাকি ১ জনকে খুঁজতে চলছে তল্লাশি

Online Desk জানুয়ারি 15, 2026
sexual-harassment.png

ওঙ্কার ডেস্ক: হরিয়ানার বাহাদুরগড়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে কাজের খোঁজে হরিয়ানায় আসা ওই তরুণী বুধবার গভীর রাতে বাহাদুরগড় এলাকায় ভয়াবহ নির্যাতনের শিকার হন। সঙ্গে ছিলেন তাঁর কাকা ও এক আত্মীয়। রাত প্রায় দু’টো নাগাদ তাঁরা বাস থেকে নেমে পণ্ডিত শ্রী রাম শর্মা মেট্রো স্টেশনের কাছে পৌঁছতেই কয়েক জন যুবক তাঁদের ঘিরে ধরে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে ওই তরুণীর কাকা ও আত্মীয়কে মারধর করে। পরে জোর করে তরুণীকে কাছের একটি ধাবায় নিয়ে যাওয়া হয়। সেখানেই পাঁচ জন মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতনের পাশাপাশি তাঁর কাছ থেকে নগদ টাকা, ব্যাঙ্ক কার্ড ও অন্যান্য মূল্যবান জিনিসও লুট করে নেওয়া হয়। ঘটনার পর কোনওরকমে সেখান থেকে বেরিয়ে এসে বিষয়টি পুলিশকে জানান নির্যাতিতা ও তাঁর পরিবার।
অভিযোগ পাওয়ার পরই বাহাদুরগড় থানার পুলিশ তদন্তে নামে। দ্রুত একাধিক দল গঠন করা হয়। ধাবার ইউপিআই লেনদেন সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রযুক্তিগত সূত্রের সাহায্যে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে পুলিশ। ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চার জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বাকি এক অভিযুক্ত এখনও পলাতক। তাকে ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাতের বেলায় অপরিচিত এলাকায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Post Views: 175

Continue Reading

Previous: হায়দরাবাদে মন্দির ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা; ঘটনাস্থল পরিদর্শনে আসাদউদ্দিন ওয়াইসি
Next: নাম পরিচয় জিজ্ঞেস করে অসমীয়া ছাত্রকে মারধর মধ্যপ্রদেশে

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.