Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চুরির অভিযোগে থানায় ডেকে ‘হেনস্তা’, পুলিশের বিরুদ্ধে অভিযোগ মহিলার

চুরির অভিযোগে থানায় ডেকে ‘হেনস্তা’, পুলিশের বিরুদ্ধে অভিযোগ মহিলার

Online Desk জুন 1, 2025
Malda-lady-harrasment.jpeg

নিজস্ব সংবাদদাতা, মালদা : চুরির অভিযোগে থানায় ডেকে এক মহিলাকে ‘মানসিক নির্যাতন’ ও ‘হেনস্তা’ করার অভিযোগ উঠল ইংরেজবাজার থানার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনার বিচার চেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

অভিযোগ, ইংরেজবাজার এলাকার এক ব্যক্তির বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। কিছুদিন আগে কাজ ছাড়ার পরই তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে, পুলিশ প্রথমে মহিলার বাড়িতে হানা দেয়। মহিলার দাবি, তাঁর বাড়িতে তল্লাশির সময় কিছুই পাওয়া যায়নি।

সেই সত্ত্বেও পুলিশ তাঁকে থানায় ডেকে পাঠায়। অভিযোগ, সেখানেই দোষ স্বীকার করতে চাপ সৃষ্টি করা হয়। রাজি না হওয়ায় শুরু হয় মানসিক নির্যাতন। শুধু তাই নয়, পুলিশের একাংশ তাঁকে রাস্তাঘাটেও হেনস্তা করছে বলে দাবি করেছেন ওই মহিলা। অবশেষে, তিনি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন।

বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। দলটির দক্ষিণ মালদহ সংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “পুলিশ আধিকারিক তৃণমূল নেতার ভাষায় গালিগালাজ করলেও পুলিশ কিছু বলতে পারে না। কিন্তু সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে পুলিশ। এই রাজ্যে আইনের শাসন নেই।”

এদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “আমি বিষয়টি জানি না। তবে কেউ যদি অভিযোগ করে থাকেন, পুলিশের শীর্ষ আধিকারিকরা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটা পশ্চিমবঙ্গ, এখানে ব্যবস্থা নেওয়া হয়।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে উচ্চপদস্থ পুলিশ কর্তৃপক্ষ। তদন্তে দোষ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন এক আধিকারিক।

Post Views: 185

Continue Reading

Previous: কলকাতার নতুন ফরেন্সিক ল্যাব বিচার প্রক্রিয়ায় গতি আনবে ! “অপরাধীদের শাস্তি দেওয়া যাবে দ্রুত”, জানালেন আমিত শাহ্
Next: দল ও পরিবার থেকে বহিষ্কৃত হওয়ার পর বাবা-মায়ের উদ্দেশে আবেগঘন বার্তা তেজপ্রতাপের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.