Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দল ও পরিবার থেকে বহিষ্কৃত হওয়ার পর বাবা-মায়ের উদ্দেশে আবেগঘন বার্তা তেজপ্রতাপের

দল ও পরিবার থেকে বহিষ্কৃত হওয়ার পর বাবা-মায়ের উদ্দেশে আবেগঘন বার্তা তেজপ্রতাপের

Online Desk জুন 1, 2025
IMG-20250601-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: ‘পরিবারের মূল্যবোধ’ না মানায় এক সপ্তাহ আগে তাঁকে দল ও পরিবার থেকে বহিষ্কার করেছিলেন বাবা লালুপ্রসাদ যাদব। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আগামী ছয় বছর দলের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না তেজের। সেই বহিষ্কারের এক সপ্তাহের মাথায় মুখ খুললেন আরজেডি প্রধানের বড় পুত্র তেজপ্রতাপ যাদব। রবিবার বাবা মায়ের উদ্দেশে তিনি সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন।

রবিবার সমাজমাধ্যমে তেজপ্রতাপ লিখেছেন, ‘আমার প্রিয় বাবা ও মা! আমার পুরো পৃথিবীতে শুধু তোমরা দু’জনই রয়েছ। তোমরা এবং তোমাদের দেওয়া যে কোনও আদেশ আমার কাছে ঈশ্বরের চেয়েও বড়। আমার শুধু তোমাদের বিশ্বাস এবং ভালবাসার প্রয়োজন, আর কিছু নয়।’ এদিন তিনি আরও লিখেছেন, ‘বাবা, তুমি যদি না থাকতে, তবে এই দল থাকত না। শুধু তা-ই নয়, জয়চাঁদের মতো লোভী কিছু মানুষ, যাঁরা আমার সঙ্গেই রাজনীতি করেছেন, তাঁদেরও জায়গা হত না।’

উল্লেখ্য গত সপ্তাহে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তেজপ্রতাপ। যেখানে অনুষ্কা যাদব নামের এক মহিলার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেই পোস্টে তেজপ্রতাপ দাবি করেছিলেন, তাঁরা ১২ বছর ধরে সম্পর্কে রয়েছেন। আর তেজপ্রতাপের এমন পোস্ট ঘিরে সমাজ মাধ্যমে শুরু হয় চর্চা। বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করেন লালুপ্রসাদ যাদব। পাশাপাশি তাঁকে নিজের পরিবার থেকেও বহিষ্কার করেছেন আরজেডি সুপ্রিমো।

কেন বিতর্ক?
২০১৮ সালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রসাদ যাদব। কিন্তু বিয়ের ছয় মাস যেতে না যেতে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে। আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেন তেজপ্রতাপ যাদব। যে মামলা এখনও চলছে। সেই আবহে সমাজ মাধ্যম ফেসবুকে অনুষ্কা যাদবের সঙ্গে ছবি পোস্ট করে তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে লালুপুত্র দাবি করার পর বিতর্ক শুরু হয়।

Post Views: 201

Continue Reading

Previous: চুরির অভিযোগে থানায় ডেকে ‘হেনস্তা’, পুলিশের বিরুদ্ধে অভিযোগ মহিলার
Next: মোদীর লাইনেই অমিতের নিশানা তৃণমূলকে, বললেন, মহান বঙ্গভূমি পরিণত হয়েছে অনুপ্রবেশ, দুর্নীতি, নারী নির্যাতনের পীঠস্থানে !

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.