ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর। ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সমীক্ষার জন্য নথি হিসেবে প্রয়োজন জন্মের শংসাপত্র। যা পেতে গিয়ে অনেকে বিড়ম্বনার মুখে পড়ছেন বলে অভিযোগ। এই আবহে কলকাতা পুরসভার কর্মীদেরকে কড়া নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।
পুরসভা সূত্রের খবর, প্রতি দিন বহু মানুষ পুরসভার দফতরে আসছেন। কারোর জন্মের শংসাপত্র হারিয়ে গিয়েছে, তো কারোর নতুন শংসাপত্র দরকার। কিন্তু যে হারে ভিড় বাড়ছে এবং মানুষ শংসাপত্রের জন্য লাইনে দাঁড়াচ্ছেন তা নজরে এসেছে মেয়র ফিরহাদ হাকিমের। সূত্রের খবর, সব দেখেশুনে মেয়র নির্দেশ দিয়েছেন দৈনিক প্রতিলিপি কপির সংখ্যাছ বাড়ানোর। পুরসভার স্বাস্থ্যন বিভাগ সূত্রে খবর, এসআইআর চালু হওয়ার পর প্রতিদিন গড়ে ১৫০টি জন্ম শংসাপত্র দেওয়া হচ্ছে। এই সংখ্যাত আরও বাড়ানো হবে বলে খবর। পুরসভার এক আধিকারিক বলেন, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন পুরসভায়। এমনকী ভিন রাজ্যের মানুষও পুরসভায় আসছেন কারণ তাঁরা শহরের কোনও বেসরকারি হাসপাতালে জন্ম গ্রহণ করেছিলেন।
পুরসভার এক আধিকারিক বলেন, করোনার সময় চ্যা টবটের মাধ্যরমে জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়ার কাজ শুরু হয়। তবে এখনও সেই পদ্ধতি মেনে কাজ চলছে। কম্পিউটার বিগড়োচ্ছে মাঝেমাঝে, ফলে কাজের গতি কমছে। গোটা বিষয়টি মেয়র ফিরহাদ হাকিমের নজরে আনার পর তিনি জন্ম শংসাপত্রের প্রতিলিপি দেওয়ার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন।
