Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হাইকোর্টের, উচ্ছ্বসিত শুভেন্দু

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হাইকোর্টের, উচ্ছ্বসিত শুভেন্দু

Online Desk নভেম্বর 13, 2025
mukul-roy.jpg

ওঙ্কার ডেস্ক: দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কৃষ্ণনগর উত্তরের বিধায়কের পদ খারিজের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তও খারিজ করে দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের এই রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

হাইকোর্টের এই রায়ের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দলত্যাগ করলে সবাই পদ থেকে ইস্তফা দেন। আমিও সেটাই করেছি। সিপিএম, কংগ্রেস তাদের বিধায়কদের রক্ষা করতে পারেনি। আদালতের এই রায়ে আমাদের জয় হয়েছে।’ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, ‘মুকুল রায় অসুস্থ। তাঁর সুস্থতা কামনা করি। কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দ্বিচারিতা প্রকাশ্যে এসে গিয়েছে। নিজের বাবা ও ভাইয়ের ক্ষেত্রে তাঁর দলত্যাগ বিরোধী আইনের কথা মনে পড়ে না।’

উল্লেখ্য, ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ হিসেবে পরিচিত মুকুল রায় তৃণমূল কংগ্রেস থেকে ২০১৭ সালে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। জোড়াফুল শিবিরের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় পদ্ম শিবিরে নাম লেখানোর কয়েকবছর পর তাঁর ছেলে শুভ্রাংশুও বাবার পথে হাঁটেন। ২০২০ সালে বিজেপিতে সর্বভারতীয় সহ-সভাপতির পদ পান মুকুল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয়ী হন তিনি। বিধানসভা নির্বাচনের পরেই আবার তৃণমূলে ফিরে আসেন মুকুল রায়।

Post Views: 182

Continue Reading

Previous: জন্ম শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে গড়িমসি চলবে না, পুরসভাকে নির্দেশ ফিরহাদের
Next: উত্তরপ্রদেশের বারাবাঁকিতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২, জখম ৩

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.