Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের বারাবাঁকিতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২, জখম ৩

উত্তরপ্রদেশের বারাবাঁকিতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২, জখম ৩

Online Desk নভেম্বর 13, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়। আর তার জেরে মৃত্যু হল দু’জনের। জখম হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকির টিকাইত নগরের সরাইবারাই গ্রামে। ঠিক কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার তীব্র শব্দে বিস্ফোরণ হয় উত্তরপ্রদেশের বারাবাঁকির টিকাইত নগরে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে বুঝতে পারেন বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। স্থানীয়রা দ্রুত ওই কারখানায় পৌঁছয়। সেই সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। বিষয়টি সম্পর্কে জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। দমকল বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে গোটা পরিস্থিতি পর্যালোচনা করতে জেলা শাসক, পুলিশ সুপার এবং অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে কেরলের পালোদে একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে চার মহিলা জখম হন। ওই দিন সকাল ১০টা নাগাদ বাজি তৈরির সময় দুর্ঘটনা বশত এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া চার মহিলাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেরলের ওই ঘটনায় এক মহিলার দেহের ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। বাকিদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছিল পুলিশ।

Post Views: 137

Continue Reading

Previous: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হাইকোর্টের, উচ্ছ্বসিত শুভেন্দু
Next: শামিকে মিস করছেন, ইডেন নিয়ে নস্ট্রালজিক শুভমন

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.