Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জন্ম শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে গড়িমসি চলবে না, পুরসভাকে নির্দেশ ফিরহাদের

জন্ম শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে গড়িমসি চলবে না, পুরসভাকে নির্দেশ ফিরহাদের

Online Desk নভেম্বর 13, 2025
firhad-hakim-.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর। ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সমীক্ষার জন্য নথি হিসেবে প্রয়োজন জন্মের শংসাপত্র। যা পেতে গিয়ে অনেকে বিড়ম্বনার মুখে পড়ছেন বলে অভিযোগ। এই আবহে কলকাতা পুরসভার কর্মীদেরকে কড়া নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

পুরসভা সূত্রের খবর, প্রতি দিন বহু মানুষ পুরসভার দফতরে আসছেন। কারোর জন্মের শংসাপত্র হারিয়ে গিয়েছে, তো কারোর নতুন শংসাপত্র দরকার। কিন্তু যে হারে ভিড় বাড়ছে এবং মানুষ শংসাপত্রের জন্য লাইনে দাঁড়াচ্ছেন তা নজরে এসেছে মেয়র ফিরহাদ হাকিমের। সূত্রের খবর, সব দেখেশুনে মেয়র নির্দেশ দিয়েছেন দৈনিক প্রতিলিপি কপির সংখ্যাছ বাড়ানোর। পুরসভার স্বাস্থ্যন বিভাগ সূত্রে খবর, এসআইআর চালু হওয়ার পর প্রতিদিন গড়ে ১৫০টি জন্ম শংসাপত্র দেওয়া হচ্ছে। এই সংখ্যাত আরও বাড়ানো হবে বলে খবর। পুরসভার এক আধিকারিক বলেন, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন পুরসভায়। এমনকী ভিন রাজ্যের মানুষও পুরসভায় আসছেন কারণ তাঁরা শহরের কোনও বেসরকারি হাসপাতালে জন্ম গ্রহণ করেছিলেন।

পুরসভার এক আধিকারিক বলেন, করোনার সময় চ্যা টবটের মাধ্যরমে জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়ার কাজ শুরু হয়। তবে এখনও সেই পদ্ধতি মেনে কাজ চলছে। কম্পিউটার বিগড়োচ্ছে মাঝেমাঝে, ফলে কাজের গতি কমছে। গোটা বিষয়টি মেয়র ফিরহাদ হাকিমের নজরে আনার পর তিনি জন্ম শংসাপত্রের প্রতিলিপি দেওয়ার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন।

Post Views: 149

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণ কান্ডে উঠে আসা আল ফালহ বিশ্ববিদ্যালয়েই হত উমরদের নিয়মিত বৈঠক; জানালো তদন্তকারী সংস্থা
Next: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হাইকোর্টের, উচ্ছ্বসিত শুভেন্দু

সম্পর্কিত গল্প

ABHISHEK.jpeg

প্রথম দফায় ১০০-এর বেশি আসনে জিতছে তৃণমূল: অভিষেক

Online Desk এপ্রিল 24, 2026
MOJTABA-KHAMENEI.png

গুরতর আহতের জল্পনার মাঝেই ঐক্যের বার্তা মোজতবা খামেনেইয়ের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

ভোটের কাজে গাড়ি দিয়েও মিলছে না টাকা! ক্ষুব্ধ মালিকপক্ষ

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

বিদেশি এনজিওর টাকা নয়ছয়ের কৌশল, ইয়ুনূস সরকারের ছায়া তারেকের জমানায়

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.