স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে জসপ্রীত বুমরাহকে ফিটনেস পরীক্ষার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে খেলানো হতে পারে। ভারত ‘এ’ দলের হয়ে অথবা রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলতে হতে পারে তারকা পেসারকে।
বুমরাহর হাঁটু ম্যাচের চাপ কতটা সামলাতে পারছে, তা খতিয়ে দেখতেই এমন পরিকল্পনা নির্বাচকদের। বড় সিরিজের আগে তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে নিশ্চিত হতে চাইছে টিম ম্যানেজমেন্ট। জশপ্রীত বুমরার পাশাপাশি নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানা ৪ থেকে ৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ম্যাচ সিমুলেশন টেস্টে অংশ নেবেন। বোর্ডের মেডিক্যাল টিম ইতিমধ্যেই চার ক্রিকেটারকেই চিকিৎসাগতভাবে ফিট বলে ঘোষণা করেছে। তবে মাঠে নেমে ম্যাচ পরিস্থিতিতে নিজেদের ফিটনেস প্রমাণ করলেই মিলবে চূড়ান্ত ছাড়পত্র।
সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিম গত সপ্তাহে নির্বাচকদের কাছে রিপোর্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, চার জনই চিকিৎসাগতভাবে ফিট। তবে ম্যাচ পরিস্থিতিতে তাঁদের আরও একবার মূল্যায়ন করা প্রয়োজন। ৪ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে সেই ম্যাচগুলির আয়োজন করা হয়েছে। আমাদের বিশ্বাস, আফগানিস্তান সিরিজ়ের আগেই ওরা প্রস্তুত হয়ে যাবে।