নিজস্ব সংবাদদাতা : আর কিছুদিন পরেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, অন্যান্য রাজ্য থেকেও কয়েক লক্ষ পুণ্যার্থী ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। সাগরের জলে একবার ডুব দিয়ে জীবনের গ্লানি দূর করতে চান। পুণ্য লাভের এই বিশ্বাস চলে আসছে যুগ যুগ ধরে। আসেন বহু সাধুসন্ত। এক কথায় বলতে গেলে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগর হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র।

চুঁচুড়া আরোগ্যে চলছে সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি
এই মহাযজ্ঞে সামিল হয়েছে গঙ্গামিশনের রাষ্ট্রীয় সচিব প্রল্হাদ রায় গোয়েঙ্কার সহযোগিতায় মহাতীর্থ গঙ্গাসাগরে গঙ্গা মিশন ও চুঁচুড়া আরোগ্য। যৌথ উদ্যোগে চলছে চিকিৎসা ও খাদ্য সরবরাহ ক্যাম্পের প্রস্তুতি।

গঙ্গামিশন ও চুঁচুড়া আরোগ্যর যৌথ উদ্যোগে গঙ্গাসাগর মেলা সহায়তা কেন্দ্রের জন্য ব্যস্ত কর্মীরা
প্রতিবারের মতো এবারেও গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের যাতায়াত, স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা-সহ নানান প্রয়োজনীয় প্রস্তুতি তুঙ্গে।
