Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জঙ্গলে পুরুষ সঙ্গীকে গাছে বেঁধে চোখের সামনে তরুণীকে গণধর্ষণ! ছত্তিসগঢ়ে ভয়াবহ ঘটনা

জঙ্গলে পুরুষ সঙ্গীকে গাছে বেঁধে চোখের সামনে তরুণীকে গণধর্ষণ! ছত্তিসগঢ়ে ভয়াবহ ঘটনা

Online Desk জুন 16, 2026
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: পুরুষ সঙ্গীকে গাছে বেঁধে রেখে তাঁর সামনেই এক ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ছত্তিসগঢ়ের বলরামপুর জেলায়। ঘটনার তদন্তে নেমে এক নাবালক-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে ওয়াড্রাফনগর পুলিশ ফাঁড়ির কোত্রাহি জঙ্গলে এই ঘটনা ঘটেছে।

এসডিওপি রামাবতার ধ্রুব এ বিষয়ে জানান, রবিবার বিকেলে ওয়াড্রাফনগর পুলিশ ফাঁড়ির কোত্রাহি জঙ্গলে গণধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিতা তরুণী তাঁর এক পুরুষ আত্মীয়ের সঙ্গে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, নির্যাতিতা ও তাঁর আত্মীয় ওয়াড্রাফনগর থেকে কোত্রাহির দিকে যখন হেঁটে যাচ্ছিলেন সেই সময় মোটরসাইকেল চেপে দুই ব্যক্তি এসে তাঁদের পথ আটকায়। দুজনকে একের পর এক প্রশ্ন করতে থাকে তারা। এর পর অভিযুক্তরা জোর করে তাদেরকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। অভিযোগ, হামলাকারীরা ওই পুরুষ আত্মীয়কে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এর পর ওই দুই ব্যক্তি তৃতীয় আরও এক জনকে ঘটনাস্থলে ডাকে। ওই আত্মীয়ের চোখের সামনেই তরুণীকে তিন জন মিলে ধর্ষণ করে। ধর্ষণের পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নির্যাতিতা ও তাঁর আত্মীয় কোনও ভাবে ওয়াড্রাফনগরে পৌঁছে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।

পুলিশের তরফে জানানো হয়, সোমবার অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সুরজ কুমার কুশওয়াহা (৩০) ও মুকেশ কুশওয়াহা (২৫); দুজনেই কোত্রাহির বাসিন্দা। তৃতীয় অভিযুক্ত, ১৬ বছরের এক কিশোর। তাকেও আটক করা হয়েছে। তিন জনকেই আদালতে তোলা হয়। বিচারক ওই দুই ব্যক্তিকে রামানুজগঞ্জের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি নাবালককে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

Post Views: 65

Continue Reading

Previous: ডিজেল এবং এটিএফের রফতানি শুল্ক বাড়াল কেন্দ্র
Next: ফের প্রশ্ন ফাঁসের আশঙ্কা! দেশে সাময়িক ভাবে নিষিদ্ধ টেলিগ্রাম

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.