Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ডিজেল এবং এটিএফের রফতানি শুল্ক বাড়াল কেন্দ্র

ডিজেল এবং এটিএফের রফতানি শুল্ক বাড়াল কেন্দ্র

Online Desk জুন 16, 2026
TEL.jpg

ওঙ্কার ডেস্কঃ বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশছোঁয়া। এই আবহে দেশীয় বাজারে তেলের জোগান ঠিক রাখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ডিজেল এবং বিমানের জ্বালানি বা এটিএফের উপর অতিরিক্ত রফতানি শুল্ক বাড়িয়ে দিল কেন্দ্র। ১৬ জুন থেকে কার্যকর হবে নতুন নিয়ম।
অর্থ মন্ত্রকের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজেল প্রতি লিটার রফতানির উপর সাড়ে ১৩ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এটিএফ রফতানির ক্ষেত্রে লিটার প্রতি সাড়ে ৯ টাকা থেকে বাড়িয়ে একলাফে সাড়ে ১২ টাকা করা হয়েছে। তবে পেট্রোলের উপর নতুন করে কোনও কর বসানো হয়নি।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। পাল্টা জবাব দেয় ইরানও। এরপর থেকেই শুরু হয় হরমুজ অবরোধ। হরমুজ বন্ধ থাকার কারণে বিশ্বে তেল সঙ্কট দেখা যায়। যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে থাকে। সেই আবহে দেশীয় বাজারে জ্বালানির ঘাটতি মেটাতে এই কর ব্যবস্থা চালু রাখা হয়েছে কেন্দ্রের তরফে।

Post Views: 67

Continue Reading

Previous: বকেয়া রয়েছে বেতন, প্রতিবাদে বাঁশবেড়িয়াতে ঝুড়ি কোদাল মাটিতে ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের
Next: জঙ্গলে পুরুষ সঙ্গীকে গাছে বেঁধে চোখের সামনে তরুণীকে গণধর্ষণ! ছত্তিসগঢ়ে ভয়াবহ ঘটনা

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.