Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিদেশের মাটিতে গনেশ বিসর্জন ঘিরে বিতর্ক সমাজ মাধ্যমে

বিদেশের মাটিতে গনেশ বিসর্জন ঘিরে বিতর্ক সমাজ মাধ্যমে

Online Desk সেপ্টেম্বর 7, 2025
tenis-ganpati-visarjan.png

ওঙ্কার ডেস্ক: উৎসবের মরশুম শুরু হয়ে গেছে গনেশ পুজো দিয়ে। সেই গনেশ পুজোর বিসর্জন নিয়ে এবার বিতর্ক শুরু হল সোশ্যাল মিডিয়ায়। বিদেশের মাটিতে গনেশ মূর্তি বিসর্জন নিয়ে মিশ্র প্রতিক্রীয়া দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে। কেউ বলেছে বাড়ি থেকে দূরে বাড়ির মত মনে হচ্ছে। আবার কেউ বলছে এভাবে জলদুষন করা যুক্তি সম্মত নয় একেবারেই।
প্রসঙ্গত, লন্ডনের টেমস নদীতে গণেশ বিসর্জনের এক ইনস্টাগ্রাম ভিডিও ঘিরে তুমুল আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। যুক্তরাজ্যে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ভক্তরা সম্প্রতি টেমসে প্রতিমা বিসর্জন দেন। ঐতিহ্যবাহী পোশাকে সাজানো ভক্তদের সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই ১৬ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন।
ভিডিওটিকে কেন্দ্র করে দেখা গেছে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। একদল ব্যবহারকারী একে ‘সংস্কৃতির সুন্দর প্রকাশ’ বলে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, বিদেশের মাটিতেও ভারতীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সত্যিই গর্বের বিষয়। একজন লিখেছেন, “এটা সংস্কৃতির এক সুন্দর প্রকাশ। বিদেশও বাড়ির মতো মনে হচ্ছে।”
তবে অপরদিকে অনেকেই জলদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, টেমসের মতো নদীতেও পরিবেশের ক্ষতি হতে পারে। একজন তির্যক মন্তব্য করে লিখেছেন, “ভারতের জল আগেই নষ্ট করেছেন, এখন আন্তর্জাতিক জল নষ্ট করবেন না”। আরেকজনের মন্তব্য, “গণপতি বিসর্জনের জন্য এটি সঠিক জায়গা নয়। অন্তত প্লাস্টিক আর থার্মোকলের অলংকারগুলো সরান, ওই রঙগুলো বিষাক্ত”। যদিও অন্য এক ব্যবহারকারী দাবি করেছেন, বিসর্জনে ব্যবহৃত প্রতিমাটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি ছিল।

Post Views: 120

Continue Reading

Previous: তিন পুলিশ আধিকারিককে নিয়ে সেতু থেকে পড়ে নদীতে ভেসে গেল গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে
Next: প্রখ্যাত লেখক-গবেষক বদরুদ্দীন উমর প্রয়াত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.