Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তিন পুলিশ আধিকারিককে নিয়ে সেতু থেকে পড়ে নদীতে ভেসে গেল গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে

তিন পুলিশ আধিকারিককে নিয়ে সেতু থেকে পড়ে নদীতে ভেসে গেল গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে

Online Desk সেপ্টেম্বর 7, 2025
mp-police.jpg

ওঙ্কার ডেস্ক: তদন্তের কাজে গাড়িতে চেপে যাচ্ছিলেন পুলিশের তিন আধিকারিক। কিন্তু সেই যাত্রাপথে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সেতু থেকে গাড়িটি ক্ষীপ্রা নদীতে পড়ে ভেসে গেল জলের স্রোতে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়নী জেলায়। জানা গিয়েছে গাড়িতে ছিলেন, থানার ইনচার্জ, একজন সাব-ইন্সপেক্টর এবং একজন মহিলা কনস্টেবল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে নদী থেকে থানার ইনচার্জ অশোক শর্মার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও উদ্ধার করা যায়নি বাকি দুজনের দেহ। এনডিআরএফ এবং এসডিইআরএফ দল অভিযান জারি রেখেছে। ১৪ বছর বয়সী এক কিশোরীর নিখোঁজ সংক্রান্ত ঘটনার তদন্তের কাজে রাত ৮টা নাগাদ উজ্জয়নী শহর থেকে চিন্তামনের দিকে যাচ্ছিলেন উজ্জয়নী জেলার উনহেল থানায় কর্মরত তিন পুলিশ আধিকারিক ও কর্মী। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিতে সওয়ার ছিলেন থানার ইনচার্জ অশোক শর্মা, সাব-ইন্সপেক্টর মদনলাল নিনামা এবং কনস্টেবল আরতি পাল। উজ্জয়নী জেলার পুলিশ সুপার প্রদীপ শর্মা রবিবার বলেন, ‘তিন জন পুলিশ সদস্য গাড়িতে ছিলেন। গাড়িটি সম্ভবত মহিলা কনস্টেবল আরতি পাল চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায় গাড়িটি।’

দুর্ঘটনার খবর পেয়ে উজ্জয়নীর এসপি প্রদীপ শর্মা, পৌর কমিশনার অভিলাষ মিশ্র এবং অতিরিক্ত পৌর কমিশনার সন্তোষ ঠাকুর-সহ সকল ঊর্ধ্বতন কর্তা ঘটনাস্থলে পৌঁছন। রাত ৮.৩০ মিনিট নাগাদ উদ্ধারকাজ শুরু হয়।

Post Views: 118

Continue Reading

Previous: এসএসসি শিক্ষক নিয়োগের প্রথম দফার পরীক্ষা সম্পন্ন; আশাবাদী পরীক্ষার্থীরা
Next: বিদেশের মাটিতে গনেশ বিসর্জন ঘিরে বিতর্ক সমাজ মাধ্যমে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.