Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসএসসি শিক্ষক নিয়োগের প্রথম দফার পরীক্ষা সম্পন্ন; আশাবাদী পরীক্ষার্থীরা

এসএসসি শিক্ষক নিয়োগের প্রথম দফার পরীক্ষা সম্পন্ন; আশাবাদী পরীক্ষার্থীরা

Online Desk সেপ্টেম্বর 7, 2025
after-exam-sc.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যের বহু প্রতীক্ষিত নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা রবিবার নির্ধারিত সময়েই সম্পন্ন হল। প্রায় নয় বছরের লড়াই, একের পর এক মামলা-মোকদ্দমা, দুর্নীতির অভিযোগ ও বিতর্ক পেরিয়ে এদিন দুপুর ১২টা থেকে শুরু হয় পরীক্ষা। রাজ্যের মোট ৬৩৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষায় অংশ নেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রায় ৩১ হাজার ভিনরাজ্যের পরীক্ষার্থীও ছিলেন, যা মোট অংশগ্রহণকারীর প্রায় ১০ শতাংশ।
পরীক্ষা শেষ হওয়ার পর অনেক পরীক্ষার্থীই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রশ্নপত্র তুলনামূলক সহজ ছিল এবং স্কুল পাঠ্যক্রম থেকেই অধিকাংশ প্রশ্ন এসেছে। ফলে প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দিতে সুবিধা হয়েছে। অনেকেরই দাবি, পরীক্ষার আয়োজন ও নিরাপত্তার দিক থেকেও এ বার কোনও অভিযোগ ওঠেনি। তবুও চাকরির নিশ্চয়তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। এক পরীক্ষার্থী জানান, “সরকারি ব্যবস্থায় পরীক্ষা ভালভাবে সম্পন্ন হলেও, শেষ পর্যন্ত চাকরি যোগ্য প্রার্থীর হাতে পৌঁছাবে কি না, তা নির্ভর করছে আদালতের নির্দেশের উপর।”
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি পরীক্ষাকে ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে আসার পর সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দেয়। সেই ঘটনায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খারিজ হয়ে যায়। আদালতের নির্দেশেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তবে নতুন পরীক্ষার আগেও বিতর্ক থামেনি। যাঁদের আদালত ‘দাগি’ প্রার্থী বলে চিহ্নিত করেছিল, তাঁদের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কোনও দাগি প্রার্থী নতুন পরীক্ষায় বসতে পারবেন না। সেই নির্দেশ মেনে কমিশন ১,৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে।
যোগ্য চাকরিহারাদের একাংশ অবশ্য এই পরীক্ষাকে এখনও ‘অসম লড়াই’ বলেই মনে করছেন। তাঁদের অভিযোগ, যাঁরা বয়সে অনেক ছোট বা সদ্য ছাত্র, তাঁরাই এখন তাঁদের প্রতিদ্বন্দ্বী। এমনকি ইনভিজিলেটর হিসেবেও দায়িত্বে ছিলেন অনেক কম বয়সি প্রার্থী। তাই মানসিক চাপের প্রতিবাদে কালো পোশাক পরে পরীক্ষা দেন বহু পরীক্ষার্থী।
নবম-দশম স্তরে মোট ২৩ হাজার ২১২টি পদ এবং একাদশ-দ্বাদশ স্তরে ১২ হাজার ৫১৪টি পদ মিলিয়ে ৩৫ হাজার ৭২৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। নবম-দশমের পরীক্ষা রবিবার হয়ে গেলেও, একাদশ-দ্বাদশের পরীক্ষা আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

Post Views: 189

Continue Reading

Previous: কলকাতা পুরসভার কড়া নির্দেশিকা ! শহরের যাবতীয় সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক !
Next: তিন পুলিশ আধিকারিককে নিয়ে সেতু থেকে পড়ে নদীতে ভেসে গেল গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.