Skip to content
আগস্ট 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের ! এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর, বললেন প্রতিরক্ষামন্ত্রী

শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের ! এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর, বললেন প্রতিরক্ষামন্ত্রী

Online Desk আগস্ট 23, 2026
Rajnath-2.jpg

নিজস্ব সংবাদদাতা : এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর আসছে। রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে আরও পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করলেন প্রতিরক্ষামন্ত্রী। এই লক্ষ্যে ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। সেইসব নতুন প্রকল্পের ভূমিপুজো উপলক্ষ্যে কলকাতায় এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রবিবার কলকাতায় এসে গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে যোগ দিয়ে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরফলে রাজ্যে জাহাজ নির্মাণ ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন রাজনাথ সিং-এর বক্তব্যেও উঠে এলো, পশ্চিমবঙ্গ সরকারের শিল্পের বিকাশ, উন্নয়নের প্রসঙ্গ। তিনি বলেন, রাজ্যে আগে শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর আসছে। রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে এসে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে যে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করলেন প্রতিরক্ষামন্ত্রী, তাতে বিনিয়োগ হয়েছে ৩৪০০ কোটি টাকা। প্রকল্পগুলির মধ্যে রয়েছে— রায়চক শিপইয়ার্ড, টিম্বার পন্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, দামোদর শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, রেডিয়াল ফোর্জিং প্ল্যান্ট এবং ৩০০০ টন ওপেন ডাই ফোর্জিং প্রেস। এদিন সেই নতুন প্রকল্পের ভূমিপুজো উপলক্ষ্যে কলকাতায় আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রতিরক্ষামন্ত্রী।

এদিন তিনি আরও বলেন, উন্নয়নের পথে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তাঁর মতে, উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না। বাংলার হাওয়ায় নতুন গন্ধ। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতিতে পরিবর্তন হয়েছে। পালাবদলের পর সীমান্ত সুরক্ষায় রাজ্য ১১০০ একর জমি দিয়েছে, সেই কথাও তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব, জিআরএসই-র পদস্থ আধিকারিকেরা, রাজ্যের মুখ্য সচিব ছাড়াও রাজ্য সরকারের প্রতিনিধি এবং MSME সেক্টরের বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন। ভারতে জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন খাতে এদিন এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে সূচিত হল, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

Post Views: 64

Continue Reading

Previous: ওড়িশা উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ; উদ্ধার কাজে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী
Next: মহারাষ্ট্রের পর এ বার দিল্লিতে আইফোন কাণ্ডের পুনরাবৃত্তি, ইএমআই দিতে না পেরে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

সম্পর্কিত গল্প

Durand.jpg

ডায়মন্ড ডার্বির রেজাল্ট ফিরিয়ে ১৭বার ডুরান্ড কাপ ঘরে তুলল ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 23, 2026
Tarique.jpg

বাংলাদেশের অভ্যন্তরীণ বিভাজন ! তারিক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা

Online Desk আগস্ট 23, 2026
G-1.jpg

গঙ্গা মিশনের উদ্যোগে হাওড়ায় মেগা বৃক্ষরোপণ

Online Desk আগস্ট 23, 2026

You may have missed

Durand.jpg

ডায়মন্ড ডার্বির রেজাল্ট ফিরিয়ে ১৭বার ডুরান্ড কাপ ঘরে তুলল ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 23, 2026
Tarique.jpg

বাংলাদেশের অভ্যন্তরীণ বিভাজন ! তারিক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা

Online Desk আগস্ট 23, 2026
G-1.jpg

গঙ্গা মিশনের উদ্যোগে হাওড়ায় মেগা বৃক্ষরোপণ

Online Desk আগস্ট 23, 2026
Jamalpur.jpg

জামালপুর স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, চিকিৎসা পরিষেবা ও আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ

Online Desk আগস্ট 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.