Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ওড়িশা জয় করে খেতাবের লড়াইয়ে টিকে ইস্টবেঙ্গল

ওড়িশা জয় করে খেতাবের লড়াইয়ে টিকে ইস্টবেঙ্গল

Online Desk এপ্রিল 29, 2026
EB-1.jpg

স্পোর্টস ডেস্ক : গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ঝলক দেখাল যেন ইস্টবেঙ্গল। তাতেই ঝলসে উঠল ওড়িশা। আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখিয়ে বড় জয় তুলে নিল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৫-২৬ আইএসএল মরশুমে খেতাবি দৌড়ে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল লালহলুদ ব্রিগেড।

গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১০ জন নিয়েও লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও জয় অধরা ছিল। তবে মঙ্গলবার সেই আক্ষেপ মুছে দিল কোচ অস্কার ব্রুজোঁর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ দেখায় ইস্টবেঙ্গল। তারই ফল, ১১ মিনিটে এগিয়ে যায় তারা। এডমুন্ডের পাস থেকে পিভি বিষ্ণুর নিখুঁত লো ক্রস, সেটিকে সহজেই জালে জড়িয়ে দেন বিপিন সিং।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল ওড়িশা এফসি ছিল একেবারেই নিষ্প্রভ। রহিম আলি ও ভিপি সুহেররা কিছুটা চেষ্টা করলেও ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ও গোলকিপার প্রভসুখন গিলের সামনে তা ভেস্তে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে খানিকটা ছন্দপতন হলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পরিবর্ত খেলোয়াড় ইউসেফ এজেজারি। ৬৫ মিনিটের মাথায় তাঁকে নামান ব্রুজোঁ, আর তাতেই বাজিমাত। ৬৯ মিনিটে জেরির শট থেকে ফিরতি বলে গোল করে ব্যবধান বাড়ান এজেজারি।

এরপর ৮৩ মিনিটে বিপিন সিংয়ের বাড়ানো বল থেকে দুরন্ত ফিনিশে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি।এই জোড়া গোলের সুবাদে চলতি মরশুমে ৯ গোল করে আইএসএলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন এজেজারি, টপকে গেলেন মোহনবাগান সুপার জায়ান্টের জেমি ম্যাকলারেনকে। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইস্টবেঙ্গল। শীর্ষে থাকা মোহনবাগানের থেকে তারা পিছিয়ে মাত্র ২ পয়েন্টে।

Post Views: 98

Continue Reading

Previous: মদ খাইয়ে আদিবাসী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! অভিযোগের তীর বিজেপির দিকে
Next: বরিশা জনকল্যাণ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন ‘মহারাজ’

সম্পর্কিত গল্প

messi.png

চেনা ছন্দে নীল সাদা জার্সিতে মেসি, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

Online Desk জুন 17, 2026
Pranab.jpg

কসবা ল কলেজের পরে এবারে সিএবিতে এম এম কাণ্ড, পঙ্কজ রায়ের ছেলেকে অপমান মনোজিতের, মানহানি পঙ্কজ পুত্রর

Online Desk জুন 16, 2026
Spain.jpg

স্পেনকে আটকে নায়ক ক্ষুদ্র জনসংখ্যার কেপ ভার্দের গোলকিপার

Online Desk জুন 16, 2026

You may have missed

FotoJet-8.jpg

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.