Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বরিশা জনকল্যাণ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন ‘মহারাজ’

বরিশা জনকল্যাণ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন ‘মহারাজ’

Online Desk এপ্রিল 29, 2026
Sourav.jpg

স্পোর্টস রিপোর্টার : বুধবার দুপুরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার বেহালা চৌরাস্তা সংলগ্ন বরিশা জনকল্যাণ বিদ্যাপীঠে সস্ত্রীক ভোট দিতে আসেন তিনি। সৌরভের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও।এদিন সকাল থেকেই বরিশা জনকল্যাণ স্কুলের বুথে সাধারণ ভোটারদের লম্বা লাইন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছান বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বুথের সামনে সাধারণ মানুষের উন্মাদনা সামলাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। তবে লাইনে দাঁড়িয়ে সাধারণ নাগরিকের মতোই নিজের ভোটটি দেন সৌরভ।ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “প্রত্যেকবারই এখানে ভোট দিই। গণতান্ত্রিক দেশে নিজের অধিকার প্রয়োগ করাটা অত্যন্ত জরুরি। সকলকে অনুরোধ করব নিজের নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।” ডোনা গঙ্গোপাধ্যায়ও জানান, নির্বিঘ্নে ভোট দিতে পেরে তাঁরা খুশি।

Post Views: 95

Continue Reading

Previous: ওড়িশা জয় করে খেতাবের লড়াইয়ে টিকে ইস্টবেঙ্গল
Next: কামারহাটির বুথ পরিদর্শনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাদানুবাদ মদনের

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.