Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কামারহাটির বুথ পরিদর্শনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাদানুবাদ মদনের

কামারহাটির বুথ পরিদর্শনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাদানুবাদ মদনের

Online Desk এপ্রিল 29, 2026
madan-mitra.jpg

ওঙ্কার ডেস্ক: তিনি বরাবরই সংবাদের শিরোনামে থাকেন রসিক মন্তব্যের জন্য। কখনও সখনও বিরোধীদের টিপ্পনি দিয়েও বিতর্কে জড়িয়েছেন। কামারহাটি বিধানসভা কেন্দ্রের সেই তৃণমূল প্রার্থী মদন মিত্র দ্বিতীয় দফার নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাদানুবাদে জড়ালেন। বুধবার কামারহাটির এক বুথে পরিদর্শনে গিয়েছিলেন মদন মিত্র। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূল প্রার্থীর পরিচয়পত্র দেখতে চান। তার পরই গোলমালের সূচনা হয়। মদন মিত্র পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পরিচয়পত্র দেখতে চান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৭৩ নম্বর বুথ পরিদর্শনে যান মদন মিত্র৷ তৃণমূল প্রার্থী যখন বুথে ঢোকার চেষ্টা করেন, সেই সময় তাঁর কাছে পরিচয়পত্র দেখতে চান কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ জবাবে মদন মিত্র জানান, তাঁর আইডি কার্ড গাড়িতে রয়েছে। তৎক্ষণাৎ তা দেখাতে না পারায় তর্কাতর্কির সূচনা হয়৷ অভিযোগ, মদন মিত্রও পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পরিচয়পত্র দেখতে চান৷ সেই সঙ্গে যখন তৃণমূল প্রার্থীর নিরাপত্তারক্ষী মদন মিত্রের সঙ্গে বুথে ঢুকতে চান তখন বাধার সম্মুখীন হন তাঁরা।

দেহরক্ষী হিসেবে কেন বুথের মধ্যে ঢুকতে পারবেন না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উর্দি পরেও এক জন উর্দিধারীকে বাধা দেওয়ায় তুঙ্গে ওঠে বচসা। মদনের দেহরক্ষী বলেন, আপনারা বাইরে থেকে এসে এমন করতে পারেন না৷ আর এতেই রেগে আগুন হয়ে যান বাহিনীর জওয়ানরা৷ তাঁরা বলেন, আমরাও ভারতীয়, আপনি বহিরাগত বলতে পারেন না। যদিও পরে নিয়ম মেনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পরিচয়পত্র দেখান মদন মিত্র। তার পর তাঁকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়৷

Post Views: 80

Continue Reading

Previous: বরিশা জনকল্যাণ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন ‘মহারাজ’
Next: বিকেল ৫টায় প্রথম দফাকেও ছাপাল দ্বিতীয় দফা, ৮৯.৯৯% ভোটে রেকর্ড গড়ল বাংলা

সম্পর্কিত গল্প

Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026

You may have missed

accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.