Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কার্যকর জিএসটি ২.০, বাজার পর্যবেক্ষণে বিজেপির রাজ্য সভাপতি

কার্যকর জিএসটি ২.০, বাজার পর্যবেক্ষণে বিজেপির রাজ্য সভাপতি

Online Desk সেপ্টেম্বর 22, 2025
Shamik.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : সোমবার থেকে কার্যকর হল নতুন জিএসটি কাঠামো। জিনিসপত্র সঠিকদামে বিক্রি হচ্ছে কি না, খতিয়ে দেখতে এবার রাস্তায় নামলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার বাগুইআটি বাজারে যান শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “অন্তত ১৫০ জিনিসের দাম কমেছে। ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। এটা মোদী সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ।

সোমবার থেকে দেশ জুড়ে নতুন হারে জিএসটি কার্যকর হয়েছে। ফলে কমে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সব জিনিস সঠিকদামে বিক্রি করা হচ্ছে কি না, তা দেখতে রাস্তায় নামল বঙ্গ বিজেপি নেতৃত্ব। খোদ শমীক ভট্টাচার্য নেতা-কর্মীদের নিয়ে পৌঁছে গেলেন বাজারে। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনে এই জিএসটি হ্রাস যে বিজেপির হাতিয়ার হতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল। শুধু বাজার পরিদর্শন নয়, সোশ্যাল মিডিয়া জুড়েও চলছে জিএসটি হ্রাসের প্রচার। বঙ্গ বিজেপির নেতারা তাঁদের প্রোফাইলের ছবি বদলে দিয়েছেন। ডিপিতে লেখা ‘কমল জিএসটি, মিলল উপহার। ধন্যবাদ মোদী সরকার।’ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, সে কথাই মনে করিয়ে দিচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা।

একই সঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বাঙালির উৎসবকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। মাতৃপক্ষ শুরু হওয়ার পর প্রায় ১৫০-র বেশি জিনিসের দাম কমে যাচ্ছে। দেশবাসীকে উপহার।”

Post Views: 105

Continue Reading

Previous: অভিনয়ের পর এবার সঙ্গীতমহল থেকে বিদায় নিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান
Next: তিরুপতি মন্দিরের প্রণামী বাক্স থেকে চুরি ১০০ কোটি টাকা ! রাজনৈতিক তর্জায় বেরুলো পুরোনো কাহিনি

সম্পর্কিত গল্প

NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026

You may have missed

NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানিদের উন্মাদ বলে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের!

Online Desk জুন 8, 2026
SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.