Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নয়া জিএসটি কাঠামোয় উপকৃত হবেন দেশবাসী: প্রধানমন্ত্রী

নয়া জিএসটি কাঠামোয় উপকৃত হবেন দেশবাসী: প্রধানমন্ত্রী

Online Desk সেপ্টেম্বর 4, 2025
pm-modi-trinidad.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে কার্যকর হবে নয়া জিএসটি কাঠামো। জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কাউন্সিলের বৈঠকের পর নয়া জিএসটি কাঠামো নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোদী।

বুধবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘স্বাধীনতা দিবসের ভাষণে, আমি জিএসটিতে ‘নেক্সট জেনারেশন’ সংস্কার আনার কথা বলেছিলাম। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জীবনযাত্রা আরামদায়ক করতে এবং অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বৃহৎ পরিসরে জিএসটি হার যৌক্তিকীকরণ এবং প্রক্রিয়া সংস্কারের জন্য একটি বিস্তারিত প্রস্তাব তৈরি করেছে।’ তাঁর আরও সংযোজন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, জিএসটি হার কমানো এবং সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব জমা দিয়েছিল তাতে কেন্দ্র এবং রাজ্যগুলির সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিল সম্মিলিত ভাবে রাজি হয়েছে। এর ফলে সাধারণ মানুষ, কৃষক, এমএসএমই, মধ্যবিত্ত, মহিলা এবং যুবকরা উপকৃত হবে।’ প্রধানমন্ত্রীর মতে, জিএসটির এই সংস্কার সকলকে ব্যবসা করতে স্বাচ্ছন্দ্য দেবে। তিনি লেখেন, ‘জিএসটিতে বিশদ সংস্কার আমাদের নাগরিকদের জীবন উন্নত করবে এবং স্বাচ্ছন্দ্যে সবাইকে ব্যবসা করার নিশ্চয়তা দেবে, বিশেষ করে ছোট ব্যবসায়ীদের।’

উল্লেখ্য, নয়া কাঠামো অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর থেকে দু’টি হারে জিএসটি কার্যকর হবে— একটি ৫ শতাংশের স্লাব এবং আরেকটি ১৮ শতাংশের স্লাব। ১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্লাব ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও বিশেষ কিছু পণ্যকে ৪০ শতাংশ স্লাবের মধ্যে রাখা হয়েছে। দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর কোনও জিএসটি চাপানো হবে না। মাখন, ঘি, তেল, বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম, চিজ এবং দুগ্ধজাত পণ্যে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। ৪০ শতাংশ হারে জিএসটি চাপানো হয়েছে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কার, পান মশলা, কোল্ড ড্রিংকস, সিগারেট, চুরুটের উপর।

Post Views: 158

Continue Reading

Previous: রাজ্যজুড়ে থানায় বসতে চলেছে উচ্চমানের নজরদারি ব্যবস্থা; খরচ প্রায় সাত কোটি
Next: ‘আপনারা গুজব ছড়ান, আমরা বরং……..’ শিল্পার বাস্তিয়ান আসছে ‘আম্মাকাই’এর নতুন রূপে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.