Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘আপনারা গুজব ছড়ান, আমরা বরং……..’ শিল্পার বাস্তিয়ান আসছে ‘আম্মাকাই’এর নতুন রূপে

‘আপনারা গুজব ছড়ান, আমরা বরং……..’ শিল্পার বাস্তিয়ান আসছে ‘আম্মাকাই’এর নতুন রূপে

Online Desk সেপ্টেম্বর 4, 2025
zsrf.png

ওঙ্কার ডেস্ক: জালিয়াতির অভিযোগে শিরোনামে উঠে এসেছেন শিল্পা শেট্টি। বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি। বিতর্কে রয়েছেন তাঁর স্বামী রাজ কুন্দ্রাও! এবার গুঞ্জন শুরু হয়েছে, অভিনেত্রীর বান্দ্রার জনপ্রিয় রেস্তরাঁ বন্ধ হয়ে নাকি যাচ্ছে! অভিনেত্রীর এক ইনস্টা পোস্ট থেকেই এহেন জল্পনার সূত্রপাত। শিল্পা জানিয়েছিলেন, তাঁর স্বপ্নের ‘বাস্তিয়ান’কে এবার বিদায় জানানোর পালা। সেই আইকনিক রেস্তরাঁয় শেষবারের মতো ভালো একটা সন্ধে কাটানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। আর সেই পোস্ট ভাইরাল হতেই নেটপাড়ায় বাস্তিয়ান বন্ধ হয়ে যাওয়ার জল্পনা তুঙ্গে! পরিস্থিতি দেখে এবার মুখ খুলল অভিনেত্রীর রেস্তরাঁর টিম।
প্রসঙ্গত, ‘বাস্তিয়ান মুম্বই’ টিমের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আসলে রেস্তরাঁ বন্ধ হচ্ছে না। বদলে নতুন অবতারে আসছে এই জনপ্রিয় ফুড,এবং আড্ডা জয়েন্ট। রেস্তরাঁর নতুন নাম ‘আম্মাকাই’। বান্দ্রাতেই এবার মায়ের হাতের সেরা দক্ষিণী খাবার পরিবেশন করতে চলেছেন টিম বাস্তিয়ান। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে এই রেস্তরাঁ নতুনভাবে খুলতে চলেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি জুহুতে থাকছে বাস্তিয়ান বিচ ক্লাব। আর সেই বিবৃতিতেই রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, আপনারা গুজব ছড়ান, আমরা বরং অতিথিদের চা পরিবেশন করি। আমাদের ব্র্যান্ড এবার পুরনো ইনিংস শেষ করে নতুন অধ্যায় শুরু করতে চলেছে।
উল্লেখ্য, মঙ্গলবার, নিজেই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে শিল্পা এই খবর জানান। অভিনেত্রী সেখানে লেখেন, ‘এই বৃহস্পতিবার একটা যুগের সমাপ্তি হবে, আমরা মুম্বইয়ের সবচেয়ে আইকনিক রেস্তরাঁকে বিদায় জানাব সেদিন। ‘বাস্তিয়ান বান্দ্রা’ রেস্তরাঁ, যা আমাদের অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছে। প্রত্যেক পৃষ্ঠপোষককে নিয়ে একটি বিশেষ আয়োজন করা হয়েছে। শেষবার বাস্তিয়ানে আমরা একটা ভালো সময় কাটাব।’ তবে এবার তা জানা গেল, শিল্পার বাস্তিয়ান আসছে, তবে নতুন রূপে।

Continue Reading

Previous: নয়া জিএসটি কাঠামোয় উপকৃত হবেন দেশবাসী: প্রধানমন্ত্রী
Next: সোহনের বিরহে সঙ্গীহারা সোহিনীও না ফেরার দেশে! ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু প্রবীণ বাঘিনীর

সম্পর্কিত গল্প

amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
kedarnath.jpg

কেদারনাথে মন্দির চত্বরে মহিলার নাচের ভিডিয়ো ভাইরাল, রিল নিষেধাজ্ঞা কার্যকরে প্রশ্ন

Online Desk অক্টোবর 22, 2026
police.jpg

গাড়ির ছাদে তুলে দিয়ে বাঁধা হল হাত, দেড় কিলোমিটার যাওয়ার পর গাড়ি চাপা দিয়ে খুন যুবককে!

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.