Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সোহনের বিরহে সঙ্গীহারা সোহিনীও না ফেরার দেশে! ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু প্রবীণ বাঘিনীর

সোহনের বিরহে সঙ্গীহারা সোহিনীও না ফেরার দেশে! ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু প্রবীণ বাঘিনীর

Online Desk সেপ্টেম্বর 4, 2025
sohini.jpg

শুভজিৎ দাস, ঝড়খালি: বুধবার ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল প্রবীণ বাঘিনী সোহিনীর। কয়েক মাস আগে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছিল সোহিনী–সঙ্গী সোহনের। সেই থেকেই নিস্তেজ হয়ে পড়েছিল সে। অবশেষে সঙ্গীর বিরহেই থেমে গেল সোহিনীর দীর্ঘ ২৩ বছরের জীবন।
বনদপ্তর সূত্রে খবর, বুধবার বিকেলে আচমকাই নিস্তেজ হয়ে পড়ে সোহিনী। দ্রুত বনকর্মীরা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, বার্ধক্যজনিত রোগেই মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক এই বাঘিনীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর, যা বন্য বাঘের গড় আয়ুর তুলনায় অনেকটাই বেশি। সাধারণত পূর্ণবয়স্ক বাঘের আয়ু ১৫ থেকে ১৬ বছর হলেও বনকর্মীদের যত্ন ও নজরদারির জন্যই সোহিনী এতদিন বেঁচে ছিল বলে মত বিশেষজ্ঞদের।
বন দফতরের দক্ষিণ চব্বিশ পরগনার মুখ্য বনাধিকারিক নিশা গোস্বামী (ডিএফও) বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিল সোহিনী। দুই বছর আগে থেকেই তার চোখে ছানি পড়েছিল। নানান শারীরিক সমস্যায় ভুগলেও বনকর্মীদের তত্ত্বাবধানেই এতটা দীর্ঘ জীবন কাটিয়েছে সে।’’
প্রসঙ্গত, সঙ্গী সোহনেরও শেষ ঠিকানা ছিল ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রই। সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসার পর তাকে উদ্ধার করে এখানে রাখা হয়েছিল। মৃত্যুর সময় সোহন ছিল রাজ্যের অন্যতম প্রবীণ বাঘ। সঙ্গীর মৃত্যুতে সোহিনী ভেঙে পড়েছিল বলেই মনে করছেন বনকর্মীরা। সোহিনীর মৃত্যুতে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে এখন কেবল রয়ে গেল দুটি বাঘ একটি ‘সুন্দর’ এবং অন্যটি আলিপুর চিড়িয়াখানা থেকে আনা। বনদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ময়নাতদন্তের পর বাঘিনীর দেহ সৎকার করা হবে সরকারি নিয়ম মেনে।

Post Views: 129

Continue Reading

Previous: ‘আপনারা গুজব ছড়ান, আমরা বরং……..’ শিল্পার বাস্তিয়ান আসছে ‘আম্মাকাই’এর নতুন রূপে
Next: বিশ্বের অত্যন্ত শক্তিশালী মারণাস্ত্র প্রদর্শন করল চিন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.