Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিশ্বের অত্যন্ত শক্তিশালী মারণাস্ত্র প্রদর্শন করল চিন

বিশ্বের অত্যন্ত শক্তিশালী মারণাস্ত্র প্রদর্শন করল চিন

Online Desk সেপ্টেম্বর 4, 2025
df-5-c.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতাদের সামনে বিজয় দিবসের ৮০তম পূর্তি উপলক্ষে অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল চিন। বিশেষজ্ঞদের মত, জাপানে পড়া পরমাণু বোমার চেয়ে ২০০ গুণ শক্তিশালী এই মারণাস্ত্র।

সম্প্রতি চিনে সাংহাই কোঅপারেটিভ অর্গানাইজেশন বা এসসিও-এর দু’দিনের বৈঠক শেষ হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা অংশ নিয়েছিলেন। মূলত এই গোষ্ঠীর সদস্যভুক্ত দেশগুলি বৈঠকে সামিল হয়েছিল। দুদিনের সেই বৈঠকের পর বুধবার বিজয় দিবসের কুচকাওয়াজ ছিল। সেখানে ভয়ঙ্কর এই মারণাস্ত্রের ক্ষমতা প্রদর্শন করল চিন। অত্যাধুনিক ডিএফ-৫সি আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্রটি ২০,০০০ কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রসঙ্গত, জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় রাখতে প্রতি বছর ৩ সেপ্টেম্বর বিজয় দিবস পালন করে বেজিং। চলতি বছরে ৮০তম বিজয় দিবস পালন করছে দেশটি। বিশেষজ্ঞদের মত, ১৯৪৫ সালে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে পড়া পরমাণু বোমার যা ক্ষমতা ছিল, তার থেকে ২০০ গুণ শক্তিশালী চিনের এই পরমাণু ক্ষেপণাস্ত্রটি।

ডিএফ-৫সির অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এটি দ্রুত উৎক্ষেপণ করা যাবে। সেই সঙ্গে বিশ্বের যে কোনও প্রান্তে আঘাত হানতে পারবে এই মারণাস্ত্রটি। এটির উৎক্ষেপণ পদ্ধতি একেবারের আলাদা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ক্ষেপণাস্ত্রটির উড়ানের গতি ১০ ম্যাক। এটি স্বাধীন ভাবে আঘাত হানতে পারে। পাশাপাশি সঠিক ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি।

Post Views: 123

Continue Reading

Previous: সোহনের বিরহে সঙ্গীহারা সোহিনীও না ফেরার দেশে! ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু প্রবীণ বাঘিনীর
Next: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে কড়া হতে পারে ওয়াশিংটন, দ্বিতীয় বা তৃত্বীয় পর্যায়ে পদক্ষেপ গ্রহন করার হুমকি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.