Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে কড়া হতে পারে ওয়াশিংটন, দ্বিতীয় বা তৃত্বীয় পর্যায়ে পদক্ষেপ গ্রহন করার হুমকি ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে কড়া হতে পারে ওয়াশিংটন, দ্বিতীয় বা তৃত্বীয় পর্যায়ে পদক্ষেপ গ্রহন করার হুমকি ট্রাম্পের

Online Desk সেপ্টেম্বর 4, 2025
trump-sarcastic.png

ওঙ্কার ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে আর্থিক দিক থেকে দুর্বল করার কৌশল নিয়েছে আমেরিকা। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীনই রাশিয়ার তেল কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ট্রাম্প ক্ষমতায় এসেও সেই বিধিনিষেধ বহাল রেখেছেন। শুধু তাই নয়, রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে ভারতের অধিকাংশ পণ্যের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। ফলে বর্তমানে ভারতের উপর মোট শুল্ক বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এতে তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট, বারংবার নয়াদিল্লিকে আরও জব্দ করার হুঁশিয়ারি দিয়ে চলেছেন ট্রাম্প।
তবুও যুদ্ধ থামেনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলেনস্কির সঙ্গে প্রস্তাবিত ত্রিপাক্ষিক বৈঠকও আপাতত ভেস্তে গিয়েছে। এর মধ্যেই নতুন করে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সেই পদক্ষেপ কী হতে পারে, তা স্পষ্ট করেননি তিনি।
এক সাংবাদিককে ট্রাম্প সরাসরি পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, “ভারতের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে, সেটা কি আপনি উল্লেখ করেছেন? চিনের পর ভারতই সবচেয়ে বেশি রাশিয়ার তেল আমদানি করে। আর আপনি বলছেন কোনও পদক্ষেপ হয়নি?” তাঁর দাবি, ভারতের উপর শুল্ক বৃদ্ধির জেরে ইতিমধ্যেই বহু কোটি ডলার লোকসান হয়েছে রাশিয়ার। একই সঙ্গে ট্রাম্প আরও বলেন, “আমি এখনও দ্বিতীয় বা তৃতীয় ধাপের পদক্ষেপ করিনি। কিন্তু আপনি যদি বলেন কোনও পদক্ষেপ করা হয়নি, তাহলে আমার মনে হয় আপনার অন্য চাকরি খোঁজা উচিত।” আর এক সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প সাফ জানান, মস্কোর বিরুদ্ধে পদক্ষেপ করতেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে।

Post Views: 211

Continue Reading

Previous: বিশ্বের অত্যন্ত শক্তিশালী মারণাস্ত্র প্রদর্শন করল চিন
Next: বন্যায় বিপর্যস্ত দিল্লি, জলের তলায় বহু বাড়ি, বাতিল ৪০টি ট্রেন

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.