Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বন্যায় বিপর্যস্ত দিল্লি, জলের তলায় বহু বাড়ি, বাতিল ৪০টি ট্রেন

বন্যায় বিপর্যস্ত দিল্লি, জলের তলায় বহু বাড়ি, বাতিল ৪০টি ট্রেন

Online Desk সেপ্টেম্বর 4, 2025
delhi-flood.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে দিল্লি। যমুনা নদী ফুঁসে ওঠায় জলস্তর বেড়েছে অনেকটা। এখনও জল বিপদসীমার উপরে রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লির পুরনো রেলওয়ে ব্রিজের কাছে যমুনার জলস্তর রেকর্ড করা হয়েছে ২০৭.৪৮ মিটার। বহু বাড়ি দোকানপাট জলের তলায় চলে গিয়েছে। ঘরছাড়া বহু মানুষ। বন্যার জেরে বাতিল করা হয়েছে অন্তত ৪০টি ট্রেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ধারাবাহিক ভাবে চলছে বৃষ্টিপাত। আর তার জেরে গত কয়েক দিন ধরেই ফুঁসছে যমুনা নদী। সেই সঙ্গে হরিয়ানার হাতিকুণ্ড বাঁধ থেকে ছাড়া হয়েছে অনেকটা জল। এর ফলে বন্যা পরিস্থিতি আরও তীব্র হয়। নিচু এলাকাগুলিতে জল জমতে শুরু করে। বহু ঘরবাড়ি ও চাষের জমি ভেসে গিয়েছে। যমুনা বাজারও প্লাবিত বন্যার জলে। ময়ূরবিহারের কাছে নির্মিত আশ্রয়শিবিরটিও বন্যার জলে ডুবে গিয়েছে। শুধু তাই নয় দিল্লির শ্মশান নিগমবোধ ঘাটও জলের তলায়।

সূত্রের খবর, বন্যার ফলে বিপর্যস্ত এলাকাগুলি থেকে বহু মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৮,০১৮ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১৩টি স্থায়ী আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে ২,০৩০ জনকে। বিশেষজ্ঞদের মতে, ২০২৩ সালে ভয়াবহ ভাবে জল বেড়েছিল যমুনার। সে বারে ২০৮.৬৬ মিটার জলস্তর রেকর্ড করা হয়েছিল। তবে বর্তমানে যে ভাবে জলস্তর বাড়ছে বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এ ভাবে বাড়তে থাকে তাহলে ২০২৩ সালের রেকর্ড ভেঙে যাবে।

Post Views: 149

Continue Reading

Previous: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে কড়া হতে পারে ওয়াশিংটন, দ্বিতীয় বা তৃত্বীয় পর্যায়ে পদক্ষেপ গ্রহন করার হুমকি ট্রাম্পের
Next: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আবার নিজের জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, সেরা ১০’এ কারা?

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.