Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আবার নিজের জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, সেরা ১০’এ কারা?

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আবার নিজের জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, সেরা ১০’এ কারা?

Online Desk সেপ্টেম্বর 4, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: কয়েক সপ্তাহ হাড্ডাহাড্ডি লড়াই চলেছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ এবং ‘পরশুরাম’- এই দুই ধারাবাহিকের মধ্যে। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ধারাবাহিকটি বেশ কয়েকবার সকলকে ছাপিয়ে ছিনিয়ে নিয়েছে সেরার শিরোপা। তবে গত দু’সপ্তাহ ধরে নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে ‘পরশুরাম’। চলতি সপ্তাহেও ৭.০ পেয়ে বেঙ্গল টপারের স্থান দখল করেছে এই মেগা।
গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। এবার সেই স্থানও হাতছাড়া হয়ে গেল। টিআরপি তালিকায় নেমে সোজা চারে এসে ঠেকল। প্রাপ্ত নম্বর ৬.৬। দ্বিতীয় স্থানে ফিরে এল ‘পরীণিতা’। তাঁদের প্রাপ্ত নম্বর ৬.৯। গত সপ্তাহে সেই ধারাবাহিকে এসেছে নতুন মোড়। ফাঁস হয়েছে পারুলের বাবার পরিচয়। টগরের মুখে এই কথা শুনে পারুল অবাক হয়ে যায়। বাবাকে সত্যিটা জিজ্ঞাসা করে। এরকম একটা কঠিন সত্যি হঠাৎ করে জেনে ভেঙে পড়ে সে। গল্পের এমন মোচড়ে যে দর্শক মুগ্ধ, তা বলে দিচ্ছে টিআরপি তালিকাই। তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। দুর্গার নতুন প্রেমকাহিনি দর্শকের মন জয় করছে। ৬.৭ পেয়ে নিজের জায়গা বজায় রাখতে পেরেছে ধারাবাহিকটি। গত সপ্তাহে চতুর্থ স্থানে ছিল ‘ফুলকি’। টিআরপি তালকিায় এবার একধাপ নামল এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৫। যৌথভাবে ষষ্ঠ স্থান নিয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ এবং ‘চিরসখা’। এই ধারাবাহিকগুলির প্রাপ্ত নম্বর ৬.৪। সপ্তম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। ঝুলিতে নম্বর ৬.২। আর্য-অপর্ণার মিষ্টি প্রেম, চুপিচুপি কথা নতুন রং এনেছে ধারাবাহিকে। দর্শকরা তা ভালো ভাবেই উপভোগ করছেন। অষ্টম স্থানে ৫.৩ নম্বর নিয়ে রয়েছে ‘কথা’। এক সময় টিআরপি তালিকার শীর্ষে থাকা এই ধারাবাহিক এখন অনেকটা নীচে। তবু প্রতিযোগিতায় টিকে রয়েছে কথা এবং অগ্নির রসায়নের জোরে। নবম স্থান যৌথভাবে দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘গৃহপ্রবেশ’। দর্শকের পছন্দের উপর নির্ভর করে নম্বর পেয়েছে ৫.১। দশম স্থানে ৪.৭ পেয়ে ‘তুই আমার হিরো’।
এবার দেখা যাক ‘পরশুরাম’ কতদিন তার জায়গা ধরে রাখতে পারে টিআরপি তালিকায়।

Post Views: 117

Continue Reading

Previous: বন্যায় বিপর্যস্ত দিল্লি, জলের তলায় বহু বাড়ি, বাতিল ৪০টি ট্রেন
Next: সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় ২০২৬ সালের মার্চের মধ্যে হাসপাতাল প্রস্তুতির নির্দেশ ফ্রান্স সরকারের

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.