Skip to content
এপ্রিল 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ৩ পয়েন্ট গুরুত্বপূর্ণ বৃষ্টিবিঘ্ন ম্যাচ জিতে বলছেন লোবেরা

৩ পয়েন্ট গুরুত্বপূর্ণ বৃষ্টিবিঘ্ন ম্যাচ জিতে বলছেন লোবেরা

Online Desk এপ্রিল 20, 2026
IFL.jpg

স্পোর্টস ডেস্ক : গুয়াহাটির আকাশ যেন মোহনবাগানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই রেখেছিল। নাহলে ৩ পয়েন্ট পেতে ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয় ! মোহনবাগানের প্রতিপক্ষ শুধু নর্থইস্ট ইউনাইটেড নয়, সঙ্গে ছিল অবিরাম বৃষ্টি, জলমগ্ন মাঠ আর দীর্ঘ অপেক্ষার পরীক্ষা। কিন্তু সব বাধা পেরিয়েই জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন ম্যাচে ১-০ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এল সের্জিও লোবেরার দল।

ম্যাচের শুরুতেই যেন ঝলসে উঠেছিল বাগান। মাত্র ৫ মিনিটে সাহাল আব্দুল সামাদের নিখুঁত কাটব্যাক থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়িয়ে দেন ব্রাজিলীয় স্ট্রাইকার রবসন রবিনহো। সেই একটাই গোল শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। শুরু থেকে মাঝমাঠের দখল নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে মোহনবাগান। প্রথম ২০ মিনিটে নর্থইস্টকে কার্যত চাপে রেখে দেয় তারা।তবে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে নর্থইস্ট ইউনাইটেড। পালটা আক্রমণে কয়েকটি সুযোগও তৈরি করে কিন্তু ফিনিশিংয়ের অভাবে সমতা ফেরানো সম্ভব হয়নি। এরই মাঝে গুয়াহাটির আকাশ ভেঙে নামে প্রবল বৃষ্টি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের গতিপথ বদলে দেয় প্রকৃতি। বিরতির পর নির্ধারিত সময়ে খেলা শুরুই করা যায়নি। বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টিতে মাঠ জলমগ্ন হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে খেলা বন্ধ থাকে। একসময় আশঙ্কা তৈরি হয়েছিল ম্যাচ পরিত্যক্ত হওয়ার। কিন্তু মাঠকর্মীদের আপ্রাণ চেষ্টায় জল সরানোর পর অবশেষে আবার শুরু হয় ম্যাচ। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠের অবস্থা ছিল কার্যত পুকুরের মতো। বল গড়ানোর বদলে থেমে যাচ্ছিল, প্রতিটি পাসে ছিটকে উঠছিল জল। তবে শেষ পর্যন্ত রক্ষণ শক্ত রেখেই এক গোলের ব্যবধান ধরে রাখে সবুজ মেরুন ব্রিগেড। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মোহনবাগান। মোহনবাগান কোচ সার্জিও লোবেরা বললেন, এই ৩ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের এই ম্যাচে। সত্যিই সেকেন্ড হাফে যা কিছু ফলাফল হতেই পারতো।তবে আমাদের ফুটবলাররা হাল ছাড়েনি।

Post Views: 51

Continue Reading

Previous: বিবাহবার্ষিকী পালনের পরেই হাসপাতাল চত্বরে আলিয়া, ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা
Next: ৮ বছর পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভারত সফর, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর লক্ষ্য মোদী-সাক্ষাত

সম্পর্কিত গল্প

randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026
Untitled.png

কতটা আক্রমণাত্মক এমবাপে বাহিনী? বিশ্ব কাপের জন্য কতটা প্রস্তুত তাঁরা?

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
modi-bhagwast.png

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি-র উপর ক্ষুব্ধ আরএসএস

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026
Untitled.png

কতটা আক্রমণাত্মক এমবাপে বাহিনী? বিশ্ব কাপের জন্য কতটা প্রস্তুত তাঁরা?

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.