Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৮ বছর পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভারত সফর, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর লক্ষ্য মোদী-সাক্ষাত

৮ বছর পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভারত সফর, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর লক্ষ্য মোদী-সাক্ষাত

Online Desk এপ্রিল 20, 2026
india-south-korea.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত সফরে এসে রবিবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সরকারি বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি সাক্ষাৎ করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সোমবারই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নয়াদিল্লি সফরের লক্ষ্য, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। সরকারি সূত্রে জানা গিয়েছে, গত আট বছরের মধ্যে এটিই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রথম সরকারি সফর।

রবিবার নয়াদিল্লিতে কোরিয়ান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন লি। সেখানে তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার স্তর এখনও পর্যন্ত খুব কম।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে, আমরা এই ক্ষেত্রকে প্রসারিত করব। সেই সঙ্গে তাঁর মন্তব্য, দক্ষিণ কোরিয়া ও ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা ভিন্ন স্তরে নিয়ে যাব।’ প্রেসিডেন্টের উপদেষ্টা উই সাং-লাক বলেন, দক্ষিণ কোরিয়া এবং ভারত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি উন্নত করতে চাইছে। এর লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য গত বছরের ২৫.৭ বিলিয়ন ডলার থেকে ২০৩০ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা।

উল্লেখ্য, রবিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লি বৈঠক করেন। সেই বৈঠকে দুই দেশের সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এই বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার অঙ্গীকার করেন। বিশেষ করে বহুমুখী ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দেন তিনি। বৈঠকের পরে এস জয়শঙ্কর জানান, ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বহুমুখী অংশীদারিত্ব বিদ্যমান, যার ভিত্তি হল প্রাচীন সভ্যতাগত বন্ধন এবং গণতন্ত্র ও আইনের শাসনের মূল্যবোধ।

Post Views: 140

Continue Reading

Previous: ৩ পয়েন্ট গুরুত্বপূর্ণ বৃষ্টিবিঘ্ন ম্যাচ জিতে বলছেন লোবেরা
Next: ত্রিকোণ নয় চতুস্কোনের প্রেমে জড়িয়েছেন আয়ুষ্মান, তবে কি ফের বিটাউনে সম্পর্ক ভাঙ্গন?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.