Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ত্রিকোণ নয় চতুস্কোনের প্রেমে জড়িয়েছেন আয়ুষ্মান, তবে কি ফের বিটাউনে সম্পর্ক ভাঙ্গন?

ত্রিকোণ নয় চতুস্কোনের প্রেমে জড়িয়েছেন আয়ুষ্মান, তবে কি ফের বিটাউনে সম্পর্ক ভাঙ্গন?

Online Desk এপ্রিল 20, 2026
tgf.png

ওঙ্কার ডেস্ক: গ্ল্যামারদুনিয়ায় সম্পর্কের কাটাছেঁড়া চলতেই থাকে। যে বন্ধু রয়েছে, কাল সে প্রেমিক-প্রেমিকা হতে খুব বেশি সময় নেয় না সেলেবরা। এবার আয়ুষ্মান খুরানার সম্পর্ক চর্চা’য় বলিউড। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের দুই নায়িকারও। তাহিরা কাশ্যপের সঙ্গে আঠেরো বছরের দাম্পত্য। প্রেম করেই পাঞ্জাবিকন্যার সঙ্গে ঘর বাঁধেন। একে-অপরকে ছাড়া তাঁরা যেন অন্ধকার সব!
নানা আসলে নয়, এই গল্প রিল লাইফের। সদ্য প্রকাশ্যে এসেছে ‘পতি পত্নী অউর ওহ দো’-ছবির ঝলক। সেখানেই দেখা গেল, বিবাহিত আয়ুষ্মানকে পরকীয়ায় জড়িয়ে সমস্যার সম্মুখীন। সিনেমার নামেই গল্পের আভাস। সুখী দাম্পত্যের মাঝে কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা সেই প্লটেই এগবে গল্প। এক নায়কের তিন নায়িকা। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করবেন সারা আলি খান, ওয়ামিকা গাব্বি, রাকুলপ্রীত সিং। টিজারেও তেমনই তিন নায়িকার সঙ্গে আয়ুষ্মানের মাখোমাখো রোম্যান্টিক সব দৃশ্য ধরা পড়েছে। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘পতি পত্নী অউর ওহ’। প্রেম-কৌতুকের মিশেলে সেই সিনেমাও দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল।
‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমার গল্পে আচমকাই মধ্যবয়সি প্রজাপতি ত্রিকোণ নয় চতুষ্কোণ সম্পর্কে জড়িয়ে পড়েন! বিভ্রান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে মামলা থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। তারপর ‘প্রজাপতি পান্ডে’র জীবন কোন দিকে মোড় নেয় সেই নিয়েই এগোবে গল্প। পেটে খিল ধরানো এই রোমান্টিক কমেডি সিনেমার বাকি গল্প জানতে হলে অপেক্ষা করতে হবে মে মাস অবধি। চলতি বছরের ১৫ মে মুক্তি পাচ্ছে ‘পতি পত্নী অউর ওহ দো’।

Post Views: 122

Continue Reading

Previous: ৮ বছর পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভারত সফর, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর লক্ষ্য মোদী-সাক্ষাত
Next: আমিরশাহি থেকে মার্কিন সেনাঘাঁটি সরিয়ে নেবার কথা স্পষ্ট জানাল আবদুল খালেক আবদুল্লা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.