স্পোর্টস রিপোর্টার : গুয়াহাটি টেস্টে চাপে ভারত। তৃতীয় দিন ভারতকে করতে হবে বড় রান। রবিবার সকালে আগের দিনের জুটি—মুথুস্বামী এবং কাইল ভেরাইন—শুরু থেকেই সাবধানী ব্যাটিং চালান। বাইরে বেরনো বল ছেড়ে, খারাপ ডেলিভারিতে রান তোলার চেষ্টা। ১২১ বলে হাফ-সেঞ্চুরি, তারপর ধীরে ধীরে গতি বাড়ান মুথুস্বামী। ভেরাইন ১২২ বলে ৪৫ রান করে টি–ব্রেকের পর স্টাম্পড হলেও দক্ষিণ আফ্রিকার রানের গতি কমেনি। মুথুস্বামী পরে মার্কো জানসেনকে (Marco Jansen) পাশে পান। দু’জনে মিলে দলকে ৪০০–র গণ্ডি পার করান।
দ্বিতীয় দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ স্পষ্টতই অতিথিদের হাতে। লাঞ্চের সময়ে তিনি অপরাজিত রয়েছেন ১০৭ রানে। দীর্ঘ চেহারার ইয়ানসেন মারমুখী ইনিংস খেলে অপরাজিত রয়েছেন ৫১ রানে। ইয়ানসেন ও মুথুসামী ৯৪ রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকা ধীরে ধীরে ভারতকে কোর্টের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুটো সেশনে মাত্র এক উইকেট তুলতে সক্ষম হয়েছে ভারতীয়রা। ফলে ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে। ম্যাচ ফিরতে হলে দ্রুত ফেলতে হবে প্রোটিয়া ব্রিগেডকে।
লাঞ্চের পরে মুথুসামী ফিরে যান ব্যক্তিগত ১০৯ রানে। হারমার ৫ রান করলেও ইয়ানসেন দক্ষিণ আফ্রিকার স্কোর আরও হৃষ্টপুষ্ট করার দিকেই এগোচ্ছিলেন। শেষ পর্যন্ত কুলদীপের বলে বোল্ড হয়ে যান তিনি।

গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি ভারতীয় বোলাররা। তার প্রমাণ প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৪৮৯ রান। এরপর ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলেছে ৯ রান। ২৩ বল খেলে ৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন যশস্বী জয়সওয়াল। আর ১৪ বলে ২ রান করে নট আউট লোকেশ রাহুল।
