Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইজরায়িল প্যালেস্টাইনের প্রথম দফার যুদ্ধ বিরতির পর ট্রাম্প, নেতিনয়াহুকে ফোনে শুভেচ্ছাবার্তা মোদীর

ইজরায়িল প্যালেস্টাইনের প্রথম দফার যুদ্ধ বিরতির পর ট্রাম্প, নেতিনয়াহুকে ফোনে শুভেচ্ছাবার্তা মোদীর

Online Desk অক্টোবর 10, 2025
modi.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ দুই বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির জন্য রাজি হয়েছে ইজরায়িল এবং গাজার সশস্ত্র বাহিনী হামাস। গাজায় শান্তি ফেরানোর বহু ব্যর্থ চেষ্টার পর অবশেষে বুধবার রাতে প্রথম দফায় শান্তির বার্তালাপ কার্যকর হয়। এই শান্তি সমঝোতার কৃতিত্ব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে গাজায় শান্তি স্থাপনের জন্য অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে পোষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতের খবর তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। পাশাপাশি ইজরায়িলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনয়াহুকেও ফোনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত ২০২৩ সালের ৭ই অক্টোবর ইজরায়িল সীমান্তবর্তী এলাকায় নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামলা করে গাজার সশস্ত্র বাহিনী হামাস। গাজা স্ট্রিপের উপর পালটা হামলা চালায় ইজরায়িল বাহিনী। ইজরাইলের প্রধানমন্ত্রী নেতিনয়াহু জানিয়েছিলেন এই যুদ্ধ হামাস শুরু করলেও শেষ করবে ইজরায়িল। এরপর দুই দেশেও মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ ভয়াবহ রুপ নেয়। সরকারী সুত্র অনুযায়ী ৬৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এই যুদ্ধে। দুই বছর ধরে বহু দেশ এই যুদ্ধ থামানোর চেষ্টা করলেও ফল আশাপ্রদ হয়নি। অবশেষে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রথম দফার শান্তি চুক্তিতে রাজি হয় হামাস ও ইজরায়িল।
ইজরায়িল হামাসের শান্তিচুক্তির কথা সামনে আসতেই সাড়া পরে গেছে বিশ্ব রাজনীতি মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে প্রেসিডেন্ট ট্রাম্পকে বন্ধু বলে সম্মোধন করে পোষ্ট করে লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানাই। বাণিজ্য আলোচনায় অর্জিত ভালো অগ্রগতিও পর্যালোচনা করেছি। আগামী সপ্তাহগুলিতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছি”। নয়া দিল্লি সুত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী নিজে ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখযোগ্য ভাবে, বিগত কয়েক মাস আগে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির কৃতিত্ব নিজের ঝুলিতে নিয়েছিলেন .ট্রাম্প। কিন্তু নয়া দিল্লি কখনই সেই দাবি মানেনি। কেন্দ্র বারবার বলে এসছে ভারত পাকিস্তান দুই দেশের আধিকারকের আলোচনায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাতে অন্য কোনো দেশের মধ্যস্থতা নেই। পাশাপাশি ট্যারিফ এবং ভিসা সংক্রান্ত বিষয়ে সম্পর্কের অবনতি হয়েছিল দুই দেশের মধ্যে।
ইজরায়িল ও হামাসের মধ্যবর্তী প্রথম দফার শান্তিচুক্তির জন্য প্রধানমন্ত্রী নেতিনয়াহুকেও ফোন করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মোদী। মোদী তাঁর এক্স পোষ্টে লেখেন, “গাজায় যুদ্ধের অবসানে রাষ্ট্রপতি ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে অভিনন্দন জানাই। জিম্মিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির চুক্তিকে আমরা স্বাগত জানাই। আমি আবারও বলছি যে সন্ত্রাসবাদ বিশ্বের কোথাও গ্রহণযোগ্য নয়”।

Post Views: 105

Continue Reading

Previous: ‘ঈশ্বর এসেও এই কাজ করতে পারবেন না’, ১৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা প্রসঙ্গে মমতা
Next: শনি ও রবিবার সাময়িক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

সম্পর্কিত গল্প

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.