Skip to content
এপ্রিল 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ঈশ্বর এসেও এই কাজ করতে পারবেন না’, ১৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা প্রসঙ্গে মমতা

‘ঈশ্বর এসেও এই কাজ করতে পারবেন না’, ১৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা প্রসঙ্গে মমতা

Online Desk অক্টোবর 10, 2025
mamata-dd.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের পর নির্বাচন কমিশনের নজর বাংলা। এ রাজ্যেও খুব শীঘ্রই এসআইআর বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরে ১৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এত কম সময়ে কমিশনের পক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা অসম্ভব।

বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘১৫ দিনের মধ্যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা অসম্ভব। ঈশ্বর এসেও এই কাজ করতে পারবেন না।’ সেই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, নির্বাচন কমিশন বিহারে যে ভাবে এসআইআর করেছে, বাংলায় সে ভাবে পারবে না। মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিহারে করতে পেরেছিলেন। কারণ, ওখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে পরিস্থিতি আলাদা।’ কমিশনকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একদিকে বাংলায় দুর্যোগ চলছে। সামনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, ছটপুজো রয়েছে। আর সেই সময়ে নির্বাচন কমিশনের চার জন অফিসার বিএলও-দের ডেকে হুমকি দিচ্ছেন। বলছেন, তাঁদের ইচ্ছেমতো কাগজ তৈরি করতে হবে।’

প্রসঙ্গত, বাংলায় এসআইআর করার জন্য কোমর বেঁধে নেমেছে কমিশন। এদিনই কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সিইও মনোজ। এসআইআর কার্যকর করতে সেই বৈঠক থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মমতার অভিযোগ, বিজেপির নির্দেশে এই সমস্ত কাজ হচ্ছে।

Post Views: 112

Continue Reading

Previous: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স্, থাকছে সুনামির সতর্কবার্তা
Next: ইজরায়িল প্যালেস্টাইনের প্রথম দফার যুদ্ধ বিরতির পর ট্রাম্প, নেতিনয়াহুকে ফোনে শুভেচ্ছাবার্তা মোদীর

সম্পর্কিত গল্প

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

বিদেশি এনজিওর টাকা নয়ছয়ের কৌশল, ইয়ুনূস সরকারের ছায়া তারেকের জমানায়

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.